
শেষ আপডেট: 21 April 2022 11:06
দ্য ওয়াল ব্যুরো: স্টারকিড বলে কথা, কিছুই কি তাঁদের গোপন রাখার জো আছে! পান থেকে চুনটুকু খসলেও সে খবর মিডিয়ায় ফাঁস হয়ে যায়। অমিতাভ বচ্চনের নাতনির (Navya Nalanda) প্রেম নিয়ে তাই এখন জোর গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: একরত্তি মেয়ের কী নাম রাখলেন নিক-প্রিয়াঙ্কা!
সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chaturvedi) সঙ্গে নব্যা নালন্দার প্রেমের সম্পর্ক নিয়ে বি-টাউনে কানাঘুষো ছিলই। সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে উত্তেজনা আর চেপে রাখতে পারছেন না ভক্তরা (bollywood)। দুজনের পোস্টেই প্রেমের ইঙ্গিত রয়েছে বিলক্ষণ।

কী পোস্ট?
অমিতাভ-কন্যা শ্বেতার মেয়ে নব্যা নালন্দা বুধবার নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে চাঁদ। রাতের আকাশ খোলা ব্যালকনিতে বসে চাঁদের আলোয় যেন আরও বেশি করে মোহময়ী হয়ে উঠেছেন নব্যা। সেই সঙ্গে আরও একটি ছবিতে দেখা গেছে ওই একই ব্যাকগ্রাউন্ডে তাঁর দুটো পায়ের ছবি।
ছবির ক্যাপশনে নব্যা লিখেছেন, ‘ছবি তুলেছে…’ কিন্তু কে যে সেই ছবি তুলেছে সেকথা আর জানাননি অমিতাভের নাতনি। উত্তরের জায়গায় রয়েছে কেবল একটা ছুটে আসা উল্কার ইমোজি।

এই পর্যন্ত কোনও সমস্যা ছিল না। তবে গোল বেঁধেছে নব্যার পোস্টের কয়েকঘণ্টা পর ‘গেহেরাইয়ান’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর পোস্ট নিয়ে। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। এই মুহূর্তে কাজের সূত্রে তিনি রয়েছেন ঋষিকেশে। সেখানকার একটি ভিডিও পোস্ট করেছেন ‘গাল্লি বয়’ সিদ্ধান্ত। তার ক্যাপশনে টেনে এনেছেন চাঁদকে। লিখেছেন, আমার মন আর ‘মুন’ দুটোই পরিষ্কার।
যেহেতু সিদ্ধান্তের পোস্টেও সেই চাঁদ, আর নব্যা চাঁদের আলো গায়ে মেখে ছবি পোস্ট করেছেন, তাই দুয়ে দুয়ে চার করছেন অনুরাগীরা। মনে করা হচ্ছে তাঁরা যে ডুবে ডুবে জল খাচ্ছেন এই পোস্টেই রয়েছে তার স্পষ্ট ইঙ্গিত। তবে কি আরও একটা নতুন তারকা যুগল পেল বলিউড? আরও একটা প্রেমের শুরু কি এভাবেই হয়ে গেল মুম্বইয়ের মায়ানগরীতে? কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।