Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'আমার জন্য অস্কার পেয়েছে নাটু নাটু', অজয় দেবগনের কথায় চক্ষু ছানাবড়া কপিলেরও

দ্য ওয়াল ব্যুরো: দ্য কপিল শর্মা শো মানেই মজা, সেন্স অফ হিউমর, আর ছবির প্রমোশন৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা সেখানে আসেন নিজেদের ছবির প্রমোশনে। হাতে গোনা কয়েকজন ছাড়া গোটা ইন্ড্রাস্ট্রিই প্রমোশনের জন্য কপিলের শো মিস করেন না। সম্প্রত

'আমার জন্য অস্কার পেয়েছে নাটু নাটু', অজয় দেবগনের কথায় চক্ষু ছানাবড়া কপিলেরও

শেষ আপডেট: 25 March 2023 10:51

দ্য ওয়াল ব্যুরো: দ্য কপিল শর্মা শো মানেই মজা, সেন্স অফ হিউমর, আর ছবির প্রমোশন৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা সেখানে আসেন নিজেদের ছবির প্রমোশনে। হাতে গোনা কয়েকজন ছাড়া গোটা ইন্ড্রাস্ট্রিই প্রমোশনের জন্য কপিলের শো মিস করেন না। সম্প্রতি অজয় দেবগন (Ajay Devgan) এসেছিলেন কপিলের শো'য়ে। সেখানেই অভিনেতা অজয় দেবগন দাবি করেছেন, তাঁর জন্যই নাকি অস্কার পেয়েছে নাটু নাটু (Natu Natu) গানটি। অজয়ের কথা শুনে বিষম খেয়েছেন খোদ কপিলও।

অজয় তাঁর আসন্ন ছবি 'ভোলা'র প্রচারে কপিলের শো-তে এসেছিলেন। তাঁর সঙ্গে এসেছিলেন টাব্বু, দীপক দোবরিয়ালও। এমনিতে ঠান্ডা ও গম্ভীর স্বভাবের হলেও মাঝে মাঝে অজয় দেবগনের গুগলি কপিলকেও হার মানায়। কপিলের শোয়ের একটি প্রোমোতে দেখা গেল এমনই এক কাণ্ড।

আর আর আর সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন। সেকারণেই কপিল অস্কার (Oscar) জেতার জন্য অজয় দেবগনকে শুভেচ্ছা জানান। তার উত্তরেই অজয় বলেন, 'আর আর আর অস্কার জিতেছে আমার জন্য।' কপিল জানতে চান কীভাবে? অজয় স্পষ্ট জবাব দেন, ওই নাটু নাটু গানে যদি রামচরণ, এনটিআর-এর বদলে যদি তিনি নাচতেন! স্বভাবতই হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে।

রসিকতা করেই অজয় জানান, যে রাজামৌলির টিমের সকলের তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে, এমন সুন্দর গানে নাচার লোভ সম্বরণ করেছেন অজয়। নইলে বিশ্বদরবারে এই স্বীকৃতি পেত না 'আর আর আর'-এর ওই গান।

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ অজয় এবং তব্বু অভিনীত ছবি 'ভোলা' মুক্তি পাবে। এটি অজয়ের পরিচালিত চতুর্থ ছবি।

প্রেমে পড়েছেন পরিণীতি চোপড়া! আপ সাংসদই কী ‘টুরু লাভ’ প্রিয়াঙ্কার বোনের


```