
শেষ আপডেট: 22 July 2022 12:44
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেলে ঘোষিত হল ৬৮তম জাতীয় পুরস্কার (National film awards 2022) প্রাপকদের তালিকা। পুরস্কারের তালিকায় সেরা বাংলা ছবি হিসেবে উঠে এসেছে 'অভিযাত্রিক'-এর (Avijatrik) নাম। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়। ছবির পরিচালক শুভজিৎ মিত্র। তবে সেরা বাংলা ছবির পুরস্কারই শুধু নয়, ‘অভিযাত্রিক’ (Avijatrik) আরও একটি পুরস্কার জিতেছে জাতীয় মঞ্চে। সেরা সিনেম্যাটোগ্রাফির সম্মান পেয়েছে সিনেমাটি। এর কৃতিত্ব ছবির ডিওপি সুপ্রতিম ভোলের। 'অভিযাত্রিক'-এর এই সাফল্যে উচ্ছ্বসিত টলিপাড়াও।
শুক্রবার বিকেল ৪টে নাগাদ জাতীয় পুরস্কারের (National film awards 2022) তালিকা ঘোষণা শুরু হয়। এবার বেশ কয়েকটি আঞ্চালিক ভাষায় তৈরি সিনেমাকে আলাদা করে জাতীয় পুরস্কারে স্বীকৃতি দেওয়া হয়েছে। নন-ফিচার এবং ফিচার— দু’টি বিভাগেই আলাদা করে পুরস্কার ঘোষিত হয়েছে।
‘এমার্জেন্সি’-তে জেপি নারায়ণের ভূমিকায় অনুপম খের! প্রবীণ অভিনেতাকে নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা
এছাড়াও 'তানহাজি' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয় দেবগন। তাঁর সঙ্গেই যৌথভাবে একই পুরস্কার পেয়েছেন তামিল ছবি 'সুরারই পত্রু'-র নায়ক সূর্য। '১২৩২ কিলোমিটার মারেঙ্গে তো ওহি জাকর' গানটির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বিশাল ভরদ্বাজ। অন্যদিকে, সামাজিক বিষয় নিয়ে তৈরি সেরা দুটি ছবি নির্বাচিত হয়েছে 'জাস্টিস ডিলেইড বাট ডেলিভারড' এবং 'থ্রি সিস্টার্স'।