Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

জাতীয় পুরস্কারে 'গাঙ্গুবাই'-এর জয়জয়কার, বাংলা থেকে 'কালকক্ষ' হারিয়ে দিল অরিন্দম শীলের 'মহানন্দা'কে

দ্য ওয়াল ব্যুরো: ৬৯তম জাতীয় পুরস্কার (national award) ঘোষণা হল বৃহস্পতিবার বিকেলে। প্রতি বছর এই পুরস্কারের জন্য মুখিয়ে থাকেন দেশের অভিনেতা অভিনেত্রী থেকে চিত্র নির্দেশকরা। ভারতের মধ্যে ছবির জগতে সবচেয়ে বড় সম্মান হল 'জাতীয় পুরস্কার।' সেরা ছ

জাতীয় পুরস্কারে 'গাঙ্গুবাই'-এর জয়জয়কার, বাংলা থেকে 'কালকক্ষ' হারিয়ে দিল অরিন্দম শীলের 'মহানন্দা'কে

শেষ আপডেট: 24 August 2023 14:48

দ্য ওয়াল ব্যুরো: ৬৯তম জাতীয় পুরস্কার (national award) ঘোষণা হল বৃহস্পতিবার বিকেলে। প্রতি বছর এই পুরস্কারের জন্য মুখিয়ে থাকেন দেশের অভিনেতা অভিনেত্রী থেকে চিত্র নির্দেশকরা। ভারতের মধ্যে ছবির জগতে সবচেয়ে বড় সম্মান হল 'জাতীয় পুরস্কার।' সেরা ছবি থেকে সেরা নির্দেশক বেছে নেওয়ার মঞ্চ হিসেবে জাতীয় পুরস্কারের গুরুত্ব অপরিসীম। চলতি বছরে একাধিক বিভাগে বাজিমাত করেছে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। পিছিয়ে নেই অস্কার মঞ্চে সেরার শিরোপা জয় করা রাজামৌলির 'আরআরআর' ছবিটিও।

চলতি বছরে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র জন্য প্রথম জাতীয় পুরস্কার ঘরে তুললেন অভিনেত্রী আলিয়া ভাট (national award announced kalkokkho bengali film wins)। যৌথ ভাবে এই পুরস্কার পেয়েছেন 'মিমি' ছবির জন্য কৃতি শ্যানন। সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন।

'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র ঝুলি এই বছরের জাতীয় পুরস্কারে একেবারে ভরে উঠেছে। ৫টি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবি। সেরা এডিটরের পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বনশালি। অন্যদিকে 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন দেবী শ্রী প্রসাদ। সেরা ছবির শিরোপা জুটেছে ভিকি কৌশল অভিনীত 'সর্দার উধম' ছবির ভাগ্যে। অন্যদিকে ৬টি বিভাগে পুরস্কার ঘরে তুলেছে এস রাজামৌলি পরিচালিত 'আরআরআর'।

জাতীয় পুরস্কারের ক্ষেত্রে প্রতিবার নজর থাকে বাংলা ছবির উপরেও। কারণ হিন্দি ছবির পাশাপাশি আঞ্চলিক ছবিগুলিও প্রতি বছরই ঘরে তোলে একাধিক বিভাগে পুরস্কার। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছরে বাংলা ছবির ভাঁড়ার বিশেষ ভরে উঠল না। যদিও সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার ছিনিয়ে এনেছে রাজদীপ পাল পরিচালিত 'কালকক্ষ' ছবিটি। অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা' ছবিটিও ছিল জাতীয় পুরস্কারের দৌড়ে। তবে তাকে হারিয়ে শেষমেশ শেষ হাসি হাসল 'কালকক্ষ' ছবিটি। এছাড়া 'ঝিল্লি' ছবিটিও বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে জাতীয় পুরস্কারের মঞ্চে। সহ অভিনেতার পুরস্কার জিতেছেন পঙ্কজ ত্রিপাঠী, এবং সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন পল্লবী জোশী।

বাংলা ছবি এ বছর তেমন সুবিধা করতে না পারলেও দেখা যাবে ৬৯ তম জাতীয় পুরস্কারে সেরার পুরস্কার এসেছে দুই বাঙালির ঘরেই। সুজিত সরকারের 'সর্দার উধম' সেরা ছবির পুরস্কার তো পেয়েছেই, সঙ্গে সিনেমাটোগ্রাফি বিভাগে অভীক মুখোপাধ্যায়ও এই ছবির জন্য জিতেছেন সেরার পুরস্কার। চলতি বছরে আঞ্চলিক ছবিগুলির মধ্যে মালায়ালাম ছবির কপালে জুটেছে অনেকগুলি বিভাগে সেরার শিরোপা। প্রসঙ্গত, অন্যান্য বছরে বাংলা ছবি বক্স অফিসে অনেক ক্ষেত্রে ভাল ফল করতে না পারলেও পরিচালক, নির্দেশকদের আশা থাকতো জাতীয় পুরস্কারকে ঘিরে। চলতি বছরে সেই সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কম হওয়ায় কপালে ভাঁজ নির্দেশকদের।

অরুদীপ্তর নতুন মাইথোলজিক্যাল থ্রিলার আসছে, ‘ক্যাফে ওয়াল’ কি জট ছাড়াতে পারবে?


```