
নাতাশা স্তানকোভিচ
শেষ আপডেট: 2 October 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগেই নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। তারপর থেকেই ছেলে অগস্ত্যকে নিয়ে দীর্ঘদিন নিজের দেশ সার্বিয়াতে কাটিয়েছেন নাতাশা।
সম্প্রতি ছেলেকে নিয়ে ভারতে ফিরেছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী। বিমানবন্দরে হার্দিক তাদের সঙ্গে দেখা করতে এসেছিল, সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও নিয়ে চলেছে জোর চর্চা। এবার নতুন একটি ভিডিও নজর কাড়ল নেটিজেনদের।
View this post on Instagram
ভিডিওটি গোয়ার। সেখানে নাতাশাকে সুইমিং পুলে জলকেলি করতে দেখা যাচ্ছে। পুলে বসে বিশ্রাম নিচ্ছেন তিনি। তারপরে পিছন থেকে একটি পুরুষ এসে তাঁকে জোড়ে ধাক্কা দেন। এমনকি সেই ধাক্কার পর জলে হাবুডুবু খেতে দেখা যাচ্ছে নাতাশাকে।
তবে প্রশ্ন হল নাতাশার সঙ্গে এই পুরুষটি কে? আসলে ভিডিওতে যাকে দেখা যাচ্ছেন, তাঁর নাম আলেকজান্ডার। তিনি বলিউডের এক নায়িকার চর্চিত প্রেমিক। এটাই প্রথমবার নয়। এর আগেও বহুবার আলেকজান্ডারের সঙ্গে নাতাশাকে দেখা গিয়েছে। তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা তুঙ্গে নেটপাড়ায়।
সূত্রের খবর, আলেকজান্ডার আদপে নাকি সম্পর্কে নাতাশার আত্মীয় হন। তবে তিনি কিন্তু নাতাশাকে ডেট করছেন না। বলিউড অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে কখনওই দিশা ও আলেকজান্ডার সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি।