Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সঈফ-করিনাকে বাজপেয়ী-আডবাণীর সিনেমা দেখার গল্প শোনালেন মোদী, ছবির নাম কী?

রাজ কাপুরের পরিবারকে এক পুরনো গল্প শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সঈফ-করিনাকে বাজপেয়ী-আডবাণীর সিনেমা দেখার গল্প শোনালেন মোদী, ছবির নাম কী?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 December 2024 19:59

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রাজনীতির অলিন্দে এ গল্প বহু পুরনো। লালকৃষ্ণ আডবাণী বহুবার এই গল্প ঘরোয়া আড্ডায় করেছেন। কখনও বা দলের কর্মিসভাতেও বলেছেন। জনসংঘের সময় থেকে অটল বিহারী বাজপেয়ী ছিলেন তাঁর পরমবন্ধু। দুজনে এক সঙ্গে পুরনো দিল্লিতে চাট খেতে যেতেন। এক সঙ্গে সিনেমাও দেখতে যেতেন। একবার ভোটে হেরে যাওয়ার পর, তাঁরা রাজ কাপুরের একটি ছবি দেখতে গিয়েছিলেন। সম্ভবত সেটি ছিল দিল্লির কনটপ্লেসের একটি প্রেক্ষাগৃহ। 

এবার সেই গল্পই রাজ কাপুরের পরিবারকে শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ কাপুরের জন্মদিনে এবার চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে কাপুর পরিবার। সেই উৎসবে মোদীকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন সঈফ আলি খান, কারিনা কাপুর, রনবীর কাপুর, আলিয়া ভাটরা। 

মোদী তাঁদের বলেন, একবার দিল্লির ভোটে হেরে গেছিল জনসংঘ। সেই ভোটে হেরে যাওয়ার পর লালকৃষ্ণ আডবাণী আর অটল বিহারী বাজপেয়ী একটি সিনেমা দেখতে গিয়েছিলেন। ছবির নাম ছিল ‘ফির শুভা হোগি’। মোদী হেসে বলেন, ভোর তো হয়েছেই। 

প্রধানমন্ত্রী আসলে বাজপেয়ী-আডবাণীর ইতিবাচক মনোভাবের কথা বোঝাতেই রাজ কাপুরের ছবির প্রসঙ্গ তোলেন। রাজ কাপুরের ‘ফির শুভা হোগি’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৮ সালে। রাজ কাপুরের সঙ্গে সেই ছবিতে ছিলেন মালা সিনহা। সেই ছবি মুক্তি পাওয়ার ২২ বছর বাদে তৈরি হয়েছিল ভারতীয় জনতা পার্টি।

নতুন ভোরের ব্যাপারে অটল বিহারী বাজপেয়ীর কবিতাও রয়েছে। অন্ধেরা ছাটেগা, কমল খিলেগা...। সেই কবিতার লাইন বহু সভায় অনুষ্ঠানে বহুবার বলেছেন বাজপেয়ী।


```