Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

'দক্ষিণী দর্শকরা হিন্দি ছবি দেখে না,' সলমনের মন্তব্যে ক্ষুব্ধ নানি, বললেন, 'আপনি তাহলে...'

‘সিকন্দর’ ছবির প্রচারে গিয়ে সলমন খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, দক্ষিণী দর্শকরা বলিউড সিনেমার প্রতি ততটা আগ্রহ দেখান না।

'দক্ষিণী দর্শকরা হিন্দি ছবি দেখে না,' সলমনের মন্তব্যে ক্ষুব্ধ নানি, বললেন, 'আপনি তাহলে...'

সলমন খান ও নানি

শেষ আপডেট: 29 April 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: ‘সিকন্দর’ ছবির প্রচারে গিয়ে সলমন খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, দক্ষিণী দর্শকরা বলিউড সিনেমার প্রতি ততটা আগ্রহ দেখান না। তাঁর কথায়, ‘‘হিন্দিভাষী দর্শকরা দক্ষিণ ভারতের সুপারস্টারদের ছবিকে খোলা মনে স্বাগত জানালেও, দক্ষিণে বলিউড তারকাদের ছবি সেভাবে দেখা হয় না। তারই প্রভাব পড়ে বক্স অফিসে।’’

ভাইজানের এই মন্তব্যেই তীব্র প্রতিক্রিয়া জানান দক্ষিণী অভিনেতা নানি। তাঁর মতে, হিন্দি সিনেমার প্রতি দক্ষিণে ভালোবাসার অভাব কখনওই ছিল না। বরং অনেক আগে থেকেই দক্ষিণ ভারতের দর্শকেরা হিন্দি ছবি দেখে আসছেন। 

নানি বলেন, ‘‘হিন্দি সিনেমার ইতিহাস অনেক পুরনো। দক্ষিণী ছবির জনপ্রিয়তা তুলনামূলকভাবে সাম্প্রতিক ঘটনা। কয়েক বছর আগেও আন্তর্জাতিক বাজারে দক্ষিণী ছবির এমন রমরমা ছিল না। আপনি যদি দক্ষিণ ভারতে গিয়ে কারও প্রিয় হিন্দি সিনেমার নাম জিজ্ঞাসা করেন, দেখা যাবে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের নামই আসবে।’’

ছোটবেলার স্মৃতিচারণ করে নানি জানান, ‘‘আমরাও বড় হয়েছি ‘কুছ কুছ হোতা হ্যায়’ বা ‘দিল তো পাগল হ্যায়’-এর মতো হিন্দি সিনেমা দেখে। তখন ওগুলোই ছিল ব্লকবাস্টার। আজ দক্ষিণী সিনেমা যতই জনপ্রিয় হোক, হিন্দি ছবির গ্রহণযোগ্যতা বরাবরই সর্বত্র ছিল।’’

সলমনের দাবির বিরোধিতা করে নানি আরও বলেন, ‘‘সলমন খান নিজেই যদি দক্ষিণে জনপ্রিয় না হতেন, তাহলে তিনি সুপারস্টার হলেন কীভাবে? এখানকার মানুষ তাঁকে ভালোবাসেন। শুধু সিনেমা নয়, ওঁর ছবির গানও আমাদের জীবনের অংশ। ‘দিদি তেরা দেওর দিওয়ানা’-র মতো গান আজও বিয়ে বাড়িতে বাজে।’’

প্রসঙ্গত, সলমন ‘সিকন্দর’ ছবির প্রচারে গিয়ে বলেছিলেন, ‘‘দক্ষিণের মানুষ আমাদের সামনে এলে হাই-হ্যালো করেন, সেলফিও তোলেন। কিন্তু সিনেমা হলে গিয়ে ছবি দেখেন না। ওদের তারকাদের যেভাবে আমরা গ্রহণ করি, আমাদের সেভাবে গ্রহণ করা হয় না।’’

এদিকে, নানির পরবর্তী ছবি ‘হিট: দ্য থার্ড কেস’ মুক্তির অপেক্ষায়। শৈলেশ কোলানু পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে নানির সঙ্গে দেখা যাবে শ্রীনিধি শেঠিকে। অন্যান্য চরিত্রে রয়েছেন আদিল পালা, রাও রমেশ, ব্রহ্মাজি ও মাগন্তী শ্রীনাথ। ছবিটি মুক্তি পাবে ১ মে।


```