Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিনেতা নানা পাটেকরকে কে না চেনে! বুক চিতিয়ে লড়াই করেছেন কার্গিল যুদ্ধে, বসেন কর্নেল পদে

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার সঙ্গে সীমান্তে দাঁড়িয়েছিলেন অভিনেতা নানা পাটেকর। পরে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল হন তিনি।

অভিনেতা নানা পাটেকরকে কে না চেনে! বুক চিতিয়ে লড়াই করেছেন কার্গিল যুদ্ধে, বসেন কর্নেল পদে

নানা পাটেকর

শেষ আপডেট: 10 May 2025 18:29

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ও মারাঠি সিনেমার দুনিয়ায় নানার নাম পরিচিত তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য। তবে এই অভিনেতা শুধু রুপোলি পর্দার নন, দেশের জন্য সত্যিকারের এক যোদ্ধাও বটে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে সীমান্তে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করেছিলেন তিনি।

nana

১৯৫১ সালে জন্ম নেওয়া নানা পাটেকরের সিনেমায় যাত্রা শুরু ১৯৭৮ সালে 'গমন' ছবির মাধ্যমে। ‘পরিন্দা’, ‘প্রহার’, ‘অঙ্গার’, ‘সালাম বম্বে’, ‘তিরঙ্গা’-র মতো একাধিক ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ৯০-এর দশকে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা। তিনবার জাতীয় পুরস্কার জেতা এই অভিনেতা দেশপ্রেমে বিশ্বাসী। আর তারই এক নজির তিনি রেখে গিয়েছেন কার্গিল যুদ্ধে অংশ নিয়ে।

nana

‘প্রহার’ সিনেমার প্রস্তুতির সময় তিনি তিন বছর ধরে কঠোর ট্রেনিং নেন মারাঠা লাইট ইনফ্যান্ট্রির কাছে। এই অভিজ্ঞতা তাঁর মনে গভীর দেশপ্রেম জাগায়। যুদ্ধ শুরু হলে তিনি ঠিক করেন, বাস্তবেও দেশের পাশে দাঁড়াবেন।

pataekar

সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও, শুরুতে সেনা কর্তৃপক্ষ রাজি হননি। তবে হাল ছাড়েননি নানা। তিনি তখনকার প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে ফোন করেন। নিজে প্রশিক্ষণের কথা জানান। প্রতিমন্ত্রী অবাক হয়ে তাঁকে জিজ্ঞেস করেন, “তুমি কবে যেতে চাও?”

patekar

অগস্ট ১৯৯৯-এ ভারতীয় সেনার সম্মানসূচক ক্যাপ্টেন হিসেবে নানাকে দায়িত্ব দেওয়া হয়। ড্রাস, কুপওয়াড়া, বারামুলা, সোপোর এবং মুঘলপুরার মতো উত্তেজনাপূর্ণ এলাকায় সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে টহল দেন তিনি। সামরিক হাসপাতালে সাহায্যও করেন। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে একবার বলেন, “শ্রীনগরে যাওয়ার সময় ওজন ছিল ৭৬ কেজি, ফিরে এলাম ৫৬ কেজি হয়ে।”

nana

পরবর্তীকালে তাঁকে ক্যাপ্টেন থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করা হয়। আবার ফিরে আসেন সিনেমায় এবং দেন একের পর এক সফল ছবি। তবে যুদ্ধক্ষেত্রে তাঁর অবদানের পাশাপাশি তিনি খরা-পীড়িত কৃষকদের সাহায্য করতে গড়ে তোলেন 'নাম ফাউন্ডেশন' নামের একটি এনজিও। 


```