Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘রিহার্সাল ভেবে মাথায় চাটি মেরেছি!’ অনুরাগীকে চড়কাণ্ডে ক্ষমা চাইলেন নানা পাটেকর

'আমি কখনই ছবি তুলতে বারণ করি না। কিন্তু এটা নিজের অজান্তেই ভুল হয়েছে আমার। আমি ক্ষমাপ্রার্থী।'

‘রিহার্সাল ভেবে মাথায় চাটি মেরেছি!’ অনুরাগীকে চড়কাণ্ডে ক্ষমা চাইলেন নানা পাটেকর

শেষ আপডেট: 16 November 2023 11:40

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর দশাশ্বমেধ ঘাটে ছবির শ্যুটিং করছিলেন অভিনেতা নানা পাটেকর। আর সেই সেটেই এক অনুরাগীকে মাথায় চাটি মেরে বিতর্কের মুখে পড়েছেন এই প্রবীণ অভিনেতা। ভিডিও ভাইরাল হতেই নানার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। তবে ভিডিও ভাইরাল হওয়ার পরদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রসঙ্গে সর্বসমক্ষে ক্ষমা চেয়েছেন অভিনেতা। একইসঙ্গে জানিয়েছেন, পুরো ঘটনাটাই তাঁর অজান্তে ঘটে গিয়েছে।

নানা পটেকর বলেছেন, “একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমি একটি ছেলেকে মাথায় চড় মেরেছি। যদিও এই সিকোয়েন্সটি আমাদের ছবিরই একটি দৃশ্য ছিল। ওখানে দাঁড়িয়েই আমাদের এই দৃশ্যটি আর একবার রিহার্সাল করার কথা ছিল। ওই সময়েই স্থানীয় একটি ছেলে সেটে ঢুকে পড়ে। আমি ভেবেছি ক্রু মেম্বারদের কেউ। রিহার্স করার জন্য এসেছে। সেই ভেবেই স্ক্রিপ্ট অনুযায়ী ওঁর মাথায় চড় মারি।”

এরপর নানা পাটেকর আরও বলেন, “চড় মারার পরেই ওকে বেরিয়ে যেতে বলেছি। তখন দেখি ক্রু মেম্বারদের একজন ওঁকে ঘাড় ধরে বের করে দিচ্ছে। তখনই বুঝতে পারি, যে ছেলেটি আমাদের দলের কোনও সদস্য নয়। নিজের ভুল বুঝতে পারে আমি সঙ্গে ছেলেটিকে সঙ্গে ডেকে পাঠাইকিন্তু ততক্ষণে ছেলেটি চলে গিয়েছিল। আমি কখনই ছবি তুলতে বারণ করি না। কিন্তু এটা নিজের অজান্তেই ভুল হয়েছে আমার। আমি ক্ষমাপ্রার্থী

ঠিক কী ঘটেছে?

গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের বারাণসীতে তাঁর আসন্ন ছবি জার্নির শ্যুটিং করেছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। দশাশ্বমেধ ঘাটে চলছিল লাইট-ক্যামেরা-অ্যাকশন। বলা বাহুল্য, অভিনেতাকে দেখতে ভিড় জমে গিয়েছিল গঙ্গার ঘাটে। সেই ভিড়ের মধ্যে থেকেই কোনওভাবে একটি ছেলে নানার একেবারে পাশে চলে যান সেলফি তুলতে। এই ঘটনায় বিরক্ত হয়ে সপাটে ওই অনুরাগীর মাথায় চড় কষান অভিনেতা

এরপর সঙ্গে সঙ্গেই ছেলেটিকে সরিয়ে দেন অন্যান্য ক্রু মেম্বাররা। ঘটনার ১৩ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখে নেটিজেনরা দ্বিধাবিভক্ত। একাংশের বক্তব্য, নানার মতো একজন অভিনেতার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। আবার অন্য একদলের বক্তব্য, নানা যা করেছেন বেশ করেছেন। অভিনেতা বলে তাঁদের ব্যক্তি এবং পেশাগত জীবনে যখন তখন ঢুকে পড়া যায়, এমনটা নয়।


```