Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত নাফিসা আলি, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: বলিউড জগতের সময়টা তেমন ভাল যাচ্ছে না। একের পর এক তারকার অসুখের খবরে ভারাক্রান্ত ভক্তদের মন। ইরফান খান,  সোনালি বেন্দ্রে ও তাহিরা কাশ্যপের পর এ বার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিলেন প্রবীণা অভিনেত্রী নাফিসা আলি। সোশ্যাল মিড

স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত নাফিসা আলি, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 18 November 2018 18:13

রবিবার বন্ধু ও রাজনীতিবিদ সোনিয়া গান্ধীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন তিনি। এক সময়ে দর্শকদের বুকে ঝড় তোলা অভিনেত্রী নাফিসা ছবির সঙ্গে লেখেন, "এক জন খুব ভালো বন্ধুর সঙ্গে দেখা হল। যিনি আমায় স্টেজ থ্রি ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছেন।" অনেক জনপ্রিয় হিন্দি ছবিতে নাফিসা অভিনয় করেছেন। সম্প্রতি 'গুজ়ারিশ', 'ইয়ামলা পাগলা দিওয়ানা' ও 'লাইফ ইন এ মেট্রো'-তে তাঁর অভিনয় দর্শকমনে দাগ কেটেছে। ১৯৭৮ সালে শশী কাপুরের সঙ্গে তাঁর অভিনীত 'জুনুন' ছবিটি সুপারহিট হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় নাফিসা ক্যানসারের কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই অনুরাগী ও ফলোয়ার্সরা তাঁর জন্য প্রার্থনা করেন ও শুভকামনা জানান। অভিনেত্রীর দুই মেয়ে আরমানা, পিয়া এবং এক ছেলে অজিত আছে। তাঁকে শেষ দেখা গেছে 'সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩' ছবিতে।  নাফিসার জন্ম কলকাতায়। পড়াশোনা করেছেন লা মার্টিনিয়র স্কুলে। ১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত জাতীয় স্তরে সুইমিং চ্যাম্পিয়ন ছিলেন তিনি। ১৯৭৬-এ মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারী ছিলেন। ২০০৪ সালে আবার সক্রিয় রাজনীতিতেও যোগ দিয়েছিলেন তিনি।

```