Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নচিকেতার কি ক্যানসার হয়েছে! মঞ্চে দাঁড়িয়ে জবাব দিলেন সঙ্গীতশিল্পী

'শরীর কেমন আছে?' বারবার এমন প্রশ্নই শুনতে হয় সঙ্গীতশিল্পীকে।

নচিকেতার কি ক্যানসার হয়েছে! মঞ্চে দাঁড়িয়ে জবাব দিলেন সঙ্গীতশিল্পী

শেষ আপডেট: 4 December 2023 12:40

দ্য ওয়াল ব্যুরো: গানের জগতে ইতিমধ্যে পার করে ফেলেছেন ৩০ বছরেরও বেশি সময়। কিন্তু আজও দুই বাংলায় মৌলিক গানের ধারায় নচিকেতা চক্রবর্তী এক ও অনন্য। এই প্রতিযোগিতার বাজারেও নতুন নতুন প্রতিভার সঙ্গে লড়াই করে টিকে থাকা চাট্টিখানি কথা নয়। কিন্তু নচিকেতা ভক্তদের ভালবাসায় ভর করে এতবছর এত দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন।

একাধিকবার নচিকেতা বলেছেন যে, অনুরাগীদের ভালবাসা তাঁর এগিয়ে চলার পাথেয়। তাঁদের আবেগ, উচ্ছ্বাসের কারণেই এখনও গান গাওয়া, স্টেজে ওঠা। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এই ভালবাসাই যেন কাল হয়ে দাঁড়ায়। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠান চলাকালীন সেই বিষয় নিয়েই মুখ খুললেন সঙ্গীতশিল্পী। যা শুনে চুপ হয়ে গিয়েছিলেন শ্রোতারা।

নচিকেতার ক্যানসার নিয়ে এতবছরে কম আলোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। এবার সেই বিষয়টি নিয়েই শ্রোতাদের সামনে কথা বললেন তিনি। বলেন, "মানুষ প্রতিবারই নানা ধরনের প্রেডিকশন করে। আর সবাই সেটা সত্যি বলেই ধরে নেন। কেউ বলেন নচিকেতা আর শো করতে পারছেন না। আবার কারও মতে আমার ক্যানসার হয়েছে।"

এরপর তিনি আরও বলেন, "অনুষ্ঠান শেষে গ্রিনরুমে যাঁদের সঙ্গেই দেখা হয়, সবাই একটাই প্রশ্ন করেন, শরীর ভাল তো? বুঝে নিতে হবে ওঁর কাছে আর কোনও প্রশ্ন জিজ্ঞাসা করার নেই। আর কতবার বলব আমার ক্যানসার হয়নি। আপনারা বলে বলে করিয়ে দেবেন এবার। আমায় দেশের অর্থনীতি থেকে নতুন লেখার বিষয়ে কেউ জিজ্ঞাসা করুন।"

নচিকেতা চক্রবর্তীর শরীরে কঠিন রোগ বাসা বেঁধেছে, এই খবর আজকের নয়। বহুবছর ধরেই তাঁর ক্যানসার হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে নচিকেতা এবার সেই খবরকে একেবারে গুজব বলে উড়িয়ে দিলেন। শিল্পীর কথায়, "আমি একদম ঠিক আছি। জীবন যতক্ষণ রয়েছে, ততক্ষণ লড়াই করে যাব। জয়ের আশা মনে রেখে শেষ অবধি টিকে থাকব।"


```