Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বজরঙ্গি ভাইজানের সেই ছোট্ট মুন্নিকে মনে আছে? দীপাবলির সন্ধেয় তাকে দেখে চমকে গেল সবাই

দ্য ওয়াল ব্যুরো: সময় বয়ে যায় নদীর স্রোতের মতো। মুন্নি এখন এত বড় হয়ে গেছে! কয়েক বছর আগেই 'বজরঙ্গি ভাইজান' সলমন খানের পিঠে চেপে ঘুরছিল সে। এবার তার ছবি দেখেই চমকে গেছেন সকলে। ভাবতেই পারেননি এত তাড়াতাড়ি বড় হয়ে যাবেন আদরের প্রিয় 'মুন

বজরঙ্গি ভাইজানের সেই ছোট্ট মুন্নিকে মনে আছে? দীপাবলির সন্ধেয় তাকে দেখে চমকে গেল সবাই

শেষ আপডেট: 18 November 2020 08:18

দ্য ওয়াল ব্যুরো: সময় বয়ে যায় নদীর স্রোতের মতো। মুন্নি এখন এত বড় হয়ে গেছে! কয়েক বছর আগেই 'বজরঙ্গি ভাইজান' সলমন খানের পিঠে চেপে ঘুরছিল সে। এবার তার ছবি দেখেই চমকে গেছেন সকলে। ভাবতেই পারেননি এত তাড়াতাড়ি বড় হয়ে যাবেন আদরের প্রিয় 'মুন্নি' ওরফে হর্ষলি মালহোত্রা। ইনস্টাগ্রামে দীপাবলির সন্ধেয় তাঁর নিজের ছবি পোস্ট করে চমকে দিয়েছেন সকলকে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে এই ছবির পোস্ট। দীপাবলির সন্ধেয় নিজের ইনস্টাগ্রামে প্রদীপ হাতে ছবি পোস্ট করেন হার্ষালি। পরনে লাল রঙের সালোয়ার কামিজ। তাঁর খোলা চুল মনে করিয়ে দিয়েছে সেই পুরনো ছোট্ট 'মুন্নি'র কথাই। এখনও আগের মতোই স্নিগ্ধ ও মিষ্টি তাঁর চেহারা। তবে বদলে গেছে অনেকটাই। বজরঙ্গি ভাইজান সিনেমার কাহিনি প্রত্যেকেরই হৃদয় ছুঁয়ে গিয়েছিল। মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই কয়েকশো কোটি টাকার আয় হয় এই সিনেমার। বক্স অফিসে রেকর্ডও গড়েছে এই সিনেমা। সলমন খানের যাঁরা তীব্র সমালোচনা করেন, তাঁরাও এই সিনেমা ও সলমনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সলমনের অভিনয়ের পাশাপাশি নওয়াজ আর হর্ষলির অভিনয় নিয়েও কথা উঠেছিল। বিশেষ করে অত ছোট বয়সে ওরকম অভিনয় কোথা থেকে তিনি শিখেছেন, এই প্রশ্নও অনেকের মনের মধ্যে জেগেছিল। সত্যিই তো। কোনও সংলাপ ছাড়া বোবার ভূমিকায় অভিনয় করতে গিয়ে যেখানে তাবড় তাবড় অভিনেতারা হিমশিম খান, সেখানে ছোট্ট বয়সে মুন্নির অভিনয় সকলের চোখে জল এনে দিয়েছিল। তাই আজও তাঁকে কেউ ভুলতে পারেননি। তার বড়বেলার ছবি দেখে চমকে গেছেন সকলে।

```