Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরিয়ান মন্নতে ফিরবেন কি, আজ শুনানি মুম্বই হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai) আদালতে জামিন না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরিয়ান খান। মঙ্গলবার তার শুনানি। আজ কি জামিন পাবেন শাহরুখ-পুত্র? সব চোখ রয়েছে মুম্বই হাইকোর্টের দিকেই। গত ৮ অক্টোবর থেকে জেলে রয়েছেন আরিয়ান। দু'বার তাঁ

আরিয়ান মন্নতে ফিরবেন কি, আজ শুনানি মুম্বই হাইকোর্টে

শেষ আপডেট: 26 October 2021 12:53

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai) আদালতে জামিন না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরিয়ান খান। মঙ্গলবার তার শুনানি। আজ কি জামিন পাবেন শাহরুখ-পুত্র? সব চোখ রয়েছে মুম্বই হাইকোর্টের দিকেই। গত ৮ অক্টোবর থেকে জেলে রয়েছেন আরিয়ান। দু'বার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। অবশেষে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন উচ্চ আদালতে আরিয়ান খানের সপক্ষে সওয়াল করবেন মুকুল রোহাতগি। ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। এদিকে আরিয়ান খান মাদক মামলা অন্যদিকে মোড় নিয়েছে রবিবার। প্রত্যক্ষদর্শী প্রভাকর সইল দাবি করেছেন এই মামলায় মোটা টাকার লেনদেন হয়েছে। এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েি নাকি নিয়েছেন ৮ কোটি টাকা। এই বিস্ফোরক অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সংস্থা। তবে তা নিয়ে জারি রয়েছে চর্চা। সেই পরিস্থিতিতেই এদিন শুনানি হতে চলেছে আরিয়ানের জামিন মামলার। আরিয়ানের হাজতবাসের কারণে শোকের আবহ মন্নতেও। মা গৌরী খান পণ করেছেন, ছেলে যতদিন না ঘরে ফিরছে, মন্নতে মিষ্টি ঢুকবে না। জেলের খাওয়া-দাওয়াতে চরম অস্বস্তিতে রয়েছেন আরিয়ান নিজেও। মঙ্গলবার কি জামিন পেয়ে ঘরে ফিরতে পারবেন তিনি? উত্তর মিলবে কয়েক ঘণ্টার মধ্যেই।

```