Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

দৃঢ়চেতা আইনজীবীর চরিত্রে এ বার তাপসী পান্নু এবং ঋষি কাপুর

দ্য ওয়াল ব্যুরো: এর আগে কোর্ট রুমের মধ্যে কাঠগড়ায় দাঁড়িয়েছেন তিনি।  তবে এ বার অবশ্য আইনজীবীর ভূমিকাতেই অভিনয় করবেন তাপসী পান্নু। সোমবারই মুক্তি পেয়েছে তাপসীর আগামী ছবি 'মুলক্‌'-এর ট্রেলর। আর সেখানেই এক দৃঢ়চেতা আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাপ

দৃঢ়চেতা আইনজীবীর চরিত্রে এ বার তাপসী পান্নু এবং ঋষি কাপুর

শেষ আপডেট: 9 July 2018 12:21

দ্য ওয়াল ব্যুরো: এর আগে কোর্ট রুমের মধ্যে কাঠগড়ায় দাঁড়িয়েছেন তিনি।  তবে এ বার অবশ্য আইনজীবীর ভূমিকাতেই অভিনয় করবেন তাপসী পান্নু। সোমবারই মুক্তি পেয়েছে তাপসীর আগামী ছবি 'মুলক্‌'-এর ট্রেলর। আর সেখানেই এক দৃঢ়চেতা আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাপসীকে। সৌজন্যে পরিচালক অনুভব সিন্‌হা। এর আগেও 'রা ওয়ান', 'দশ' এবং 'তুম বিন'-এর মতো ছবি পরিচালনা করেছেন অনুভব। তবে তাঁর নতুন ছবি মুলক্‌ কিন্তু একেবারেই অন্য ঘরানার। এই ছবিতে রয়েছে আরও অনেক চমক। বহুদিন পর বড়পর্দায় দেখা যাবে নীনা গুপ্তাকে। আর তাপসীর সঙ্গে আরেক দুঁদে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে ঋষি কাপুরকে। দর্শক থেকে ফিল্ম সমালোচক সবাই বলছেন নতুন চরিত্রে নিঃসন্দেহে পর্দা কাঁপাবেন ঋষি। অনেকে তো আবার বলছেন, অগ্নিপথের রিমেকের রউফ লালার পর আবার এক চ্যালেঞ্জিং রোলে দেখতে পাওয়া যাবে কাপুর খানদানের এই বর্ষীয়ান অভিনেতাকে। তাপসী এবং ঋষি কাপুর ছাড়াও এই ছবিতে রয়েছে রজত কাপুর, প্রতীক বব্বর এবং আশুতোষ রানা। তাপসীর বিপরীতে বিপক্ষের আইনজীবীর চরিত্রে দেখা যাবে আশুতোষ রানাকে। ট্রেলর দেখেই বোঝা যাচ্ছে 'পিঙ্ক' ছবির মত কোর্টরুমের ড্রামা থাকলেও এই ছবিতে থাকবে অনেক টুইস্ট। 'মুলক্‌' ছবির ট্রেলরে একটি বাসে জঙ্গি হামলা এবং তার জেরে কীভাবে একটি পরিবার ফেঁসে যায় সেই ঘটনাই দেখানো হয়েছে। ঋষি কাপুরের সংলাপে ইতিমধ্যেই বিখ্যাত হয়েছে ছবির ডায়ালগ 'আগার আপ মেরি দাড়ি অউর ওসামা বিন লাদেন কি দাড়ি মে ফরক নেহি কর পা রেহে হ্যায়, তো ভি মুঝে হক হ্যায় মেরি সুন্নাত নিভানে কা'। দেখে নিন মাল্টিস্টারার এই ছবির ট্রেলর। https://www.youtube.com/watch?v=1MjC30zo1KA  

```