Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মুকেশ আম্বানির চোখে জল, ছেলের কথা শুনে কেঁদে ফেললেন 'ধনকুবের'

অনন্ত জানান, 'ফুলের চাদরের ওপর আমি জন্মাইনি। কিন্তু আমার মা-বাবা নিজেদের সাধ্যের বাইরে গিয়ে আমাকে স্পেশাল ফিল করিয়েছে।'

মুকেশ আম্বানির চোখে জল, ছেলের কথা শুনে কেঁদে ফেললেন 'ধনকুবের'

শেষ আপডেট: 2 March 2024 16:00

দ্য ওয়াল ব্যুরো: জন্মের পর থেকেই ছোট ছেলেকে নিয়ে বহু টানাপড়েন চলেছিল। অটো ইমিউন রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, হেমোলাইটিক অ্যানিমিয়া কী নেই অনন্ত আম্বানির। বাবা যতই দেশের বড় শিল্পপতি হোক, তবুও তো বাবা! ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে অনন্তের মুখে ছোটবেলার স্ট্রাগেলের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন বাবা মুকেশ।


১ মার্চ জামনগরে অনন্ত স্টেজে উঠে তাঁর ছোটবেলার কিছু কথা সবার সঙ্গে ভাগ করে নেন। বলেন, যেকোনো বিপদে আপদে তাঁর মা-বাবাই তাঁর পাশে ছিল। ছোট থেকে তাঁর শরীর নিয়ে স্ট্রাগলের কথাও জানালেন। কত রোগজ্বালার মধ্যে বড় হয়েছেন তিনি, তা নিয়ে মা-বাবার কত চিন্তা ছিল, সে কথা মনে করেছিলেন। ছেলের কথা শুনে ছোটবেলার স্মৃতি নাড়া দিল ধনকুবেরকে। শুনে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। 


অনন্ত আরও জানান, 'ফুলের চাদরের ওপর আমি জন্মাইনি। কিন্তু আমার মা-বাবা নিজেদের সাধ্যের বাইরে গিয়ে আমাকে স্পেশাল ফিল করিয়েছে। ছোটবেলা থেকেই আমি নানান রোগে ভুগেছি। আমার বাবা মা কোনোদিন বুঝতে দেয়নি যে আমি অসুস্থ। সবকিছুতে সবসময় আমার পাশে দাঁড়িয়েছে।'


জামনগর এখন জমজমাট! মার্ক জুকারবার্গ থেকে শুরু করে রিহানা, বিল গেটস, ইভানা ট্রাম্প কে আসেন নি। বলিউডের তারকাদের কথা না হয় বাদই রইল। ভাইরাল ছবি ভিডিও দেখে বোঝাই যাচ্ছে গোটা মুম্বই শহর উঠে এসেছে জামনগরে। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ যে চাঁদের হাট, সেটা বললেও ভুল হবে। এটা এখন পরিণত হয়েছে গোটা গ্যালাস্কিতে।
১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এই ইভেন্ট। হাজারেরও বেশি গেস্ট উপস্থিত হয়েছে বৃহস্পতিবারেই। ভারতের সবচেয়ে ধনী শিল্পপতির ছোট ছেলের বিয়েতে বলে কথা! গোটা দেশে সাজো সাজো রব তো হবেই!


```