Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘনিষ্ঠতার ছবি ফাঁস হওয়া ঠেকাতে 'মোবাইল নয়' মুকেশ আম্বানির ছেলের দ্বিতীয় প্রাকবিবাহ উৎসবে

ইতালি থেকে ভাসবে প্রমোদতরণী, থাকবেন ৮০০ অতিথি

ঘনিষ্ঠতার ছবি ফাঁস হওয়া ঠেকাতে 'মোবাইল নয়' মুকেশ আম্বানির ছেলের দ্বিতীয় প্রাকবিবাহ উৎসবে

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।

শেষ আপডেট: 22 May 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: ধনকুবের মুকেশ-নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাকবিবাহ উৎসবের প্রহর গোনা শুরু। এই উৎসব আসলে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের কাউন্টডাউন শুরুর অনুষ্ঠান। যা শুরু হবে আগামী ২৮ মে, চলবে ৩০ মে পর্যন্ত। বিলাসবহুল প্রমোদতরণীতে আয়োজন করা হবে উৎসবের। শুরু হবে ইতালিতে এবং শেষ হবে দক্ষিণ ফ্রান্সের সৈকতে।

মূল বিয়ের অনুষ্ঠান হবে জুলাইয়ে লন্ডনে। এর আগে গুজরাতের জামনগরে প্রথম প্রাক বিবাহ উৎসবটি হয়েছিল। যেখানে দেশ-বিদেশের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। মুম্বই ছাড়াও নয়াদিল্লিতে আরও একটি রিসেপশন হওয়ার কথা আছে।

প্রমোদতরীতে নিশ্ছিদ্র গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই অতিথিদের মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। বিশিষ্ট অতিথিদের এবং বাগদত্তা দম্পতির ঘনিষ্ঠ মুহূর্তের কোনও ছবি যাতে বাইরে না ফাঁস হয়, সে কারণেই এই গোপনীয়তা। ফিউচারিস্টিক ক্রুজ নামে এই প্রমোদতরীতে অবশ্যই জাঁকজমকপূর্ণ বিলাস ও আনন্দফূর্তির সব অনুষঙ্গ থাকবে।

প্রমোদতরীতে দেশ-বিদেশের প্রায় ৮০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। জামনগরের অনুষ্ঠানে ছিলেন প্রায় ১২০০ বিশিষ্ট আমন্ত্রিত। ৮০০ অতিথির সেবা ও যত্ন নেওয়ার কাজে ৬০০ জন কর্মী চুক্তিতে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। জলপথে প্রায় ৪৩৮০ কিমি ভ্রমণ করবে এই ক্রুজ।

অতিথিদের মধ্যে থাকবেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, রণবীর কাপুর এবং আলিয়া ভাট সহ মুম্বইয়ের তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। বিদেশের অনেক অতিথিকে আমন্ত্রণ করা হবে।


```