Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিরাজের দাপুটে রাজত্ব এশিয়া কাপের ফাইনালে, রাজামৌলি থেকে ভিকি সকলের মুখে একটাই নাম

দ্য ওয়াল ব্যুরো: একরকম একপেশে ভাবেই শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৩-এর এশিয়া কাপ জিতে নিল ভারত। আর এই জয়ের অন্যতম কাণ্ডারী যিনি তাঁর নাম মহম্মদ সিরাজ (Muhammad Siraj)। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে যেন খড়কুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা। তাঁর এক ওভারে চ

সিরাজের দাপুটে রাজত্ব এশিয়া কাপের ফাইনালে, রাজামৌলি থেকে ভিকি সকলের মুখে একটাই নাম

শেষ আপডেট: 17 September 2023 15:25

দ্য ওয়াল ব্যুরো: একরকম একপেশে ভাবেই শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৩-এর এশিয়া কাপ জিতে নিল ভারত। আর এই জয়ের অন্যতম কাণ্ডারী যিনি তাঁর নাম মহম্মদ সিরাজ (Muhammad Siraj)। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে যেন খড়কুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা। তাঁর এক ওভারে চার রানে চার উইকেট নেওয়া রবিবারের সন্ধ্যার অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ নিয়ে কোনও সংশয় নেই। ১৬ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে তিনিই পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়। স্বাভাবিক ভাবেই ভারতের এই জয়ের নেপথ্য কাণ্ডারীর প্রশংসায় মজে সকলেই। সোশ্যাল মিডিয়া যেন সিরাজময়। মহম্মদ সিরাজের এই অভূতপূর্ব পারফরম্যান্সের পর তাঁকে প্রশংসায় ভরালেন তারকারাও।

https://twitter.com/ssrajamouli/status/1703380435261444229?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1703380435261444229%7Ctwgr%5E9794ef97f0f9de20d588fef2397f4384fe1d8af5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fshowbuzz

পরিচালক রাজামৌলি থেকে শুরু করে অনুষ্কা শর্মা, ভিকি কৌশল সহ বলিউডের বহু তারকার গলায় এখন শুধুই সিরাজের (Muhammad Siraj) প্রশংসা এবং ভারতের এশিয়া কাপ জেতার উচ্ছ্বাস। তালিকায় রয়েছেন বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে অভিনেতা জয়জিত বন্দ্যোপাধ্যায়ও।

আরআরআর পরিচালক রাজামৌলি এদিন এক্স হ্যান্ডলে তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। মহম্মদ সিরাজকে সিরাজ মিয়াঁ বলে সম্বোধন করে রাজামৌলির বক্তব্য, সিরাজের একটি উদার হৃদয় রয়েছে। ভবিষ্যতেও এই ভাবে বিষাক্ত বোলিংয়ের মাধ্যমে বহু বাউন্ডারি আটকে দিতে পারবেন এই খেলোয়াড়, মনে করেন পরিচালক।

প্রসঙ্গত, ভারতীয় ড্রেসিংরুমে প্রায় সব খেলোয়াড়কেই একটি বিশেষ সম্বোধনে ডাকা হয়। ঠিক তেমন ভাবেই মহম্মদ সিরাজকেও মিয়াঁ বলে ডাকেন তাঁর সতীর্থরা। ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলির স্ত্রী হওয়ার সুবাদে এই তথ্য অজানা নয় অনুষ্কা শর্মার। সেই কারণেই তিনি ইনস্টাগ্রামে লিখলেন, 'দারুণ ব্যাপার মিয়াঁ! ম্যাজিক'। অনুষ্কার পাশাপাশি ইনস্টাগ্রামেই সিরাজের আগুনে স্পেলের প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউডের আরও এক জনপ্রিয় তারকা ভিকি কৌশল।

বলিউড তারকাদের পাশাপাশি বাংলার পরিচালক অভিনেতারাও মজে সিরাজ-প্রেমে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন 'সিরাজ-উদ-ধো-ডালা' অর্থাৎ সিরাজ-উদ-দৌলাকেই তিনি অন্যরকম ভাবে লিখেছেন যার অর্থ দাঁড়ায় সিরাজ শ্রীলঙ্কাকে ধুয়ে দিয়েছে। উচ্ছ্বসিত অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। শ্রীলঙ্কার পরাজয়কে রাবণ বধ বলে বর্ণনা করেছেন তিনি।

সিরাজ-কীর্তি লালবাজারের পেজে! মানুষকে সচেতন করতে 'নয়া' হাতিয়ার কলকাতা পুলিশের


```