Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্রিকেট পেরিয়ে এবার কি সিনেমার পর্দায় দেখা যাবে ধোনিকে? ইঙ্গিত দিলেন সাক্ষী

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই ক্যামেরার সামনে সাবলীল মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। একের পর এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। হয়েছেন বহু ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও। তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁকে খুব একট

ক্রিকেট পেরিয়ে এবার কি সিনেমার পর্দায় দেখা যাবে ধোনিকে? ইঙ্গিত দিলেন সাক্ষী

শেষ আপডেট: 27 July 2023 04:17

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই ক্যামেরার সামনে সাবলীল মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। একের পর এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। হয়েছেন বহু ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও। তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যায় না। বরং ক্রিকেটের থেকে বেরিয়ে তিনি এবার পা রেখেছেন সিনেমা দুনিয়ায়। তাঁর প্রযোজিত প্রথম তামিল সিনেমা ‘এলজিএম’ আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। তবে গোটা বিষয়টিই সামলাচ্ছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)। যেখানে খোদ নিজের স্ত্রী প্রযোজক, সেখানে কি ফের আবার ক্যামেরার সামনে দেখা যাবে ধোনিকে? বড়পর্দায় (Movies) কি দেখা যাবে ‘মাহি’কে?

বিজ্ঞাপনে অভিনয়ের সুবাদে ক্যামেরার সামনে বরাবরই সপ্রতিভ ‘ক্যাপ্টেন কুল’। তাই ক্রিকেট থেকে অবসরের পর তিনি সিনেমা করতে পারেন বলে সম্প্রতি গুজব রটেছে। আর সেই জল্পনায় আরও ধোঁয়া দিয়েছে তাঁর প্রযোজনায় আসা। কিন্তু ধোনি আদৌ সিনেমায় অভিনয় করবেন কিনা, সেই প্রশ্নের জবাবে স্ত্রী সাক্ষী কী বলছেন? নতুন ছবির প্রচারে তিনি বলেন, “ক্যামেরার সামনে ধোনি খুব সাবলীল। তাই কোনও ভাল চিত্রনাট্য ও চরিত্রে কাজ করার প্রস্তাব যদি ও পায়, তাহলে অভিনয়ের কথা ভেবে দেখতে পারে।”

অনেক ক্রিকেটারই আছেন, যারা ক্যামেরার সামনে যেতে একটু ঘাবড়ে যান। লজ্জাও পান। কিন্তু ধোনি তেমনটা না, বলেন সাক্ষী। কিন্তু ঠিক কোন ধরনের ছবিতে অভিনয় করতে পারেন মাহি? প্রশ্নের জবাবে বিন্দুমাত্র সময় না নিয়ে সাক্ষী বলেন, ‘‘অ্যাকশন! ধোনি সব সময়ে ওই মুডেই থাকে। ক্রিকেট মাঠে ও ক্যাপ্টেন কুল হলেও এংগ্রি ইয়ংম্যান চরিত্রে দারুণ অভিনয় করতে পারবে ও।” তবে ধোনি আদৌ সিনেমায় নামতে চান কিনা, সে বিষয়ে তিনি নিজে এখনও মুখ খোলেননি।

ধোনি ফিরলেন পুরনো লুকে! ৪২তম জন্মদিনের পর প্রথম প্রকাশ্যে এলেন মাহি


```