Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বোমান-বেলির পাশে ধোনি, অস্কারজয়ী মাহুত দম্পতির হাতে সিএসকের জার্সি তুলে দিলেন মাহি

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর অস্কার জয় যেন ভারতীয় সিনেমার জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। স্বল্পদৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি অস্কার জেতার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন মুদুমেলাই অভয়ারণ্যের মাহুত দম্পতি বোমান ও বেলি (Bomma

বোমান-বেলির পাশে ধোনি, অস্কারজয়ী মাহুত দম্পতির হাতে সিএসকের জার্সি তুলে দিলেন মাহি

শেষ আপডেট: 10 May 2023 11:25

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর অস্কার জয় যেন ভারতীয় সিনেমার জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। স্বল্পদৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি অস্কার জেতার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন মুদুমেলাই অভয়ারণ্যের মাহুত দম্পতি বোমান ও বেলি (Bomman-Bellie)। কারণ, তাঁদেরকে নিয়েই তো তৈরি হয়েছে এই ডকুমেন্টারিটি। এবার তাঁদের সংবর্ধনা দিল চেন্নাই সুপার কিংস (MS Dhoni felicitates The Elephant Whisperers couple)। খোদ দল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দম্পতির হাতে সিএসকে-র জার্সি (CSK jerseys) তুলে দেন।

বুধবার চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। তার আগে মঙ্গলবার সন্ধেবেলায় মাঠে জোরকদমে অনুশীলন করছিলেন ধোনি-জাদেজারা। সেইসময়েই স্টেডিয়ামে আসেন বোমান ও বেলি। সঙ্গে ছিলেন তথ্যচিত্রটির অন্যতম পরিচালক কার্তিকি গঞ্জালভেস। তিনজন মিলে সঙ্গে নিয়ে এসেছিলেন অ্যাওয়ার্ডটিও। এরপর তাঁরা মাঠের পাশে গিয়ে ধোনির সঙ্গে দেখা করেন।

সেখানেই তিনজনের হাতে দলের জার্সি তুলে দেন মাহি। প্রত্যেকটি জার্সিতেই তাঁদের নাম লেখা ছিল। তবে মিল ছিল জার্সির নম্বরে, সাত। এখানেই শেষ নয়। চেন্নাই দল সূত্রে জানা গিয়েছে, বুধবার দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগেও ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ দলকে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএসকে কর্তাদের। পাশাপাশি বোমান এবং বেলি যেখানে মাহুতের কাজ করেন, সেই মুদুমালাই অভয়ারণ্যে হাতি রক্ষণাবেক্ষণের জন্য সিএসকে কর্তাদের তরফে অর্থ সাহায্য করা হবে বলেও খবর মিলেছে।

পুরস্কার নয়, ভাল গল্প বলাই পরিচালকের উদ্দেশ্য হওয়া উচিত! বললেন অস্কারজয়ী গুণীত


```