
শেষ আপডেট: 13 April 2023 08:32
দ্য ওয়াল ব্যুরো: ক্যামেরার সামনে অভিনেত্রীদের চোখের জল সাধারণত চরিত্রের প্রয়োজনেই দেখা যায়। তবে, মেকআপ ছাড়া ক্রন্দনরত মুখের ছবি (sad) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একপ্রকার সাহসিকতারই পরিচয় দিলেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর (Mrunal Thakur)। পাশাপাশি, মানসিক স্বাস্থ্য (depression) নিয়ে সরব হতে দেখা গেল অভিনেত্রীকে।
সাম্প্রতিক কালে ডিপ্রেশন নিয়ে কথা বলেছেন দীপিকা থেকে অনুষ্কার মতো অনেকেই। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। সম্প্রতি নিজের একটি কান্নাভেজা মুখের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেই ছবির সম্পর্কেই তাঁকে প্রশ্ন করা হলে সীতারামম অভিনেত্রীর জবাব, সেই দিন তাঁর মানসিক টানাপোড়েন চলছিল। পাশাপাশি, অভিনেত্রীর মন্তব্য, সোশ্যাল মিডিয়া মানুষের সামনে একটা মরীচিকার জগৎ তৈরি করে।
ডিপ্রেশন নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রীর মন্তব্য কখনও মানুষের আত্মবিশ্বাসে ঘাটতি হয়, এবং নিজের ক্ষমতার ওপর সন্দেহ জাগে, চারপাশের অনেক মতামত অনেক সময় মানুষের নিজের কণ্ঠস্বরকে দমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে নিজের কান্নাভেজা ছবি পোস্ট করার পর অভিনেত্রীর মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। সে প্রসঙ্গে ম্রুনালের বক্তব্য, মনখারাপ হওয়া নিতান্তই একটি সাধারণ ঘটনা, মাঝেমধ্যে মনখারাপ থাকতেই পারে সেই বার্তা দিতেই এই ছবি পোস্ট করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় যারা সুন্দর হাসিমুখের ছবি পোস্ট করেন তাঁদের জীবনেও কঠিন সময় আসে। নিজের কষ্টকে লুকিয়ে রাখার কোনও প্রয়োজন নেই বলেই মত ম্রুনালের।
'ডানকি'তে আর্মি অফিসারের ভূমিকায় শাহরুখ! কানাঘুষো বলিউডের অন্দরে