Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতে হাত ধরে ম্রুণাল-বাদশা! প্রেমের ফাঁদ পাতা ছিল শিল্পের দীপাবলির পার্টিতে?

তাঁর পাশে বাদশাকে মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। ভাইরাল ভিডিওতে একজন লিখেছেন, 'কেউ দয়া করে বলুন কে এটা মিথ্যে।' 

হাতে হাত ধরে ম্রুণাল-বাদশা! প্রেমের ফাঁদ পাতা ছিল শিল্পের দীপাবলির পার্টিতে?

শেষ আপডেট: 13 November 2023 16:08

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারি নাকি প্রেমের মাস। নাগরিক কোলাহলের মাঝেও আকাশে-বাতাসে তখন ভালবাসা পেঁজা তুলোর মতো উড়ে বেড়ায়। তারপর পালকের মতো নেমে আসে মানুষের কাছে। তবে আদৌ কি ভালবাসা মাস-দিন-কালের তোয়াক্কা করে? ধুকপুক করা দুটি হৃদয়ের মিলন ঘটতে আত্মিক সংযোগই যথেষ্ট। তখন কী বা ফেব্রুয়ারি, কী বা নভেম্বর! তা না হলে কি হালকা শীতের মরশুমে দীপাবলির পার্টিতে মন দেওয়া নেওয়া হয়ে যায়? 

সম্প্রতি শিল্পা শেট্টির দীপাবলির পার্টিতে হাজির হয়েছিল ম্রুণাল ঠাকুর। তারকাখচিত সেই পার্টিতে আরও অনেকের সঙ্গে ছিলেন জনপ্রিয় গায়ক বাদশাও। সেই পার্টি থেকেই হাত ধরে বেরোতে দেখা গেছে ম্রুণাল-বাদশাকে। পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানিতে পাত্তাও না দিয়ে সকলের চোখের সামনে দিয়েই হাতে হাতে রেখে বেরিয়ে আসেন দুজন। সেই নিয়েই শুরু হয়েছে ফিসফিস। বলিপাড়ার প্রেমের খাতায় কি তবে নতুন নাম জুড়তে চলেছে? 

দীপাবলি উপলক্ষে গত ১০ নভেম্বর পার্টির আয়োজন করেছিলেন শিল্পা। সেই পার্টি থেকে বেরোনোর সময়েই ক্যামেরাবন্দি হন যুগলে। নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে হাতে হাত রেখে পার্টি থেকে বেরিয়ে আসতে দেখা গেছে গায়ক-অভিনেত্রী জুটিকে। ম্রুণালের পরনে ছিল গোলাপি ফ্লোরাল কাজ করা জলপাই-সবুজ লেহেঙ্গা। বাদশা পরেছিলেন কালো শেরওয়ানি-চোস্তা। 

পার্টিতেই বাদশার সঙ্গে নিজের ছবি ইন্সটা হ্যান্ডেলে পোস্ট করেছেন ম্রুণাল। শুধু যুগলে নয় অবশ্য, মাঝে হোস্ট শিল্পাও রয়েছেন। ক্যাপশনে লিখেছেন, "দুজন পছন্দের মানুষ"। একই ছবি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন র‍্যাপার বাদশা। তারপর থেকেই গুঞ্জন আরও বাড়ছে।দুজনের কেউই অবশ্য এই জল্পনায় সিলমোহর দেননি। তবে ঘটনাপ্রবাহ দেখে অনেকেই একপ্রকার নিশ্চিত, ডেট করছেন বাদশা-ম্রুণাল। 

কিছুদিন আগেই এক তেলুগু যুবকের সঙ্গে ম্রুণালের বিয়ের গুজব ছড়িয়েছিল। যদিও নায়িকা নিজে স্পষ্ট করে দিয়েছিলেন, সেসবের এক বর্ণ সত্যি নয়। তবে তাঁর পাশে বাদশাকে মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। ভাইরাল ভিডিওতে একজন লিখেছেন, 'কেউ দয়া করে বলুন এটা মিথ্যে।' 

'বাদশা আর ম্রুণাল? আমি স্বপ্নেও ভাবতে পারি না!' মন্তব্য অন্য একজনের। 


```