Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আন্তর্জাতিক মুখ হয়েও শহরে ব্রাত্য মৃণাল সেন, এবার তাঁরই সৃষ্টিকে পোশাকে আনছেন সুজয়প্রসাদ

শুভদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতার পদাতিক মৃণাল সেনের (Mrinal Sen) কাজ এই প্রথম তুলে ধরা হচ্ছে কলকাতা শহরেই। পোশাকের ডিজাইনে দেখা যাবে মৃণাল সেনের আইকনিক সব ছবির ভাবনা। মৃণাল সেনের শতবর্ষে তাঁকে নিয়ে এমন একটি অভিনব প্রদর্শনীর আয়োজন করেছেন

আন্তর্জাতিক মুখ হয়েও শহরে ব্রাত্য মৃণাল সেন, এবার তাঁরই সৃষ্টিকে পোশাকে আনছেন সুজয়প্রসাদ

শেষ আপডেট: 31 March 2023 14:37

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতার পদাতিক মৃণাল সেনের (Mrinal Sen) কাজ এই প্রথম তুলে ধরা হচ্ছে কলকাতা শহরেই। পোশাকের ডিজাইনে দেখা যাবে মৃণাল সেনের আইকনিক সব ছবির ভাবনা। মৃণাল সেনের শতবর্ষে তাঁকে নিয়ে এমন একটি অভিনব প্রদর্শনীর আয়োজন করেছেন ডিজাইনার, বাচিকশিল্পী ও অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। সুজয়প্রসাদের নিজের প্রথম একক প্রদর্শনী (Sujoyprasad Exhibition) হতে চলেছে এটি। প্রদর্শনীর নাম 'শৃঙ্গার'।

মৃণাল সেনের ছবি মানেই সে ছবি সবার ছবি নয়। তিনি যেন শুধু মুষ্টিমেয় বোদ্ধা দর্শকের মধ্যেই বন্দি থেকেছেন চিরকাল। কিন্তু তাঁর শতবর্ষে পোশাকের মাধ্যমে তাঁকে আনা হচ্ছে মূলস্রোতে।

Mrinal Sen

১ ও ২ এপ্রিল, ২০২৩ ‘টি–ও–গ্রাফি’তে আয়োজিত হবে সুজয়প্রসাদের এই একক এগজিবিশন। সুজয়ের ভাবনায় থাকছে মৃণাল সেন অনুপ্রাণিত সিল্কের ধুতি, যা তৈরি করেছেন শম্পা মুখোপাধ্যায়। পরিচালকের ৬টি কালজয়ী ছবি অনুপ্রাণিত এই ধুতিই হল এগজিবিশনের মূল আকর্ষণ। আরও থাকছে মৃণাল সেনের ছবির পোস্টার অনুপ্রাণিত টি–শার্ট, যেগুলো এঁকেছেন শিল্পী অর্চি রায় ও যত্ন সহকারে তৈরি করেছে ‘বঙ্গ স্টোর’। একটি কালো টি-শার্টের পেছনে মৃণাল সেনের মুখ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে। পয়লা এপ্রিল সুজয়ের এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন মৃণালের দুই মানস কন্যা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, অভিনেত্রী বাচিকশিল্পী শ্রীলা মজুমদার। সাথে থাকবেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

Mrinal Sen

'দ্য ওয়াল'-কে সুজয়প্রসাদ বললেন, "আমার বারবার মনে হয় কলকাতা শহরে বা বাংলায় মৃণাল সেন যথেষ্ট উদযাপিত নন, অথচ আন্তর্জাতিক চলচ্চিত্রের মানচিত্রে মৃণাল সেনের একটা বড় জায়গা আছে। আমি বিদেশে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে দেখেছি মৃণাল সেন কতটা সমাদৃত। রায় বাবুর থেকে কিছু কম নন। অথচ মৃণাল সেন যেন আলোকবৃত্তের বাইরে। হয়তো উনি পছন্দও করতেন না প্রচারের আলোতে বেশি থাকতে।

Mrinal Sen

অনেকেই বলবেন ওঁর ছবি সবার জন্য নয়। আমারও প্রথম দিকে মৃণাল সেনের ছবি দুর্বোধ্য লাগত। কিন্তু বড় হয়ে যখন ওঁর ছবি দেখলাম বুঝলাম ওঁনার ছবিতে সমকালীন চিন্তাভাবনা কতটা প্রাসঙ্গিক ছিল। নিজের রাজনৈতিক অবস্থান থেকে দেশের রাজনৈতিক চেতনা নিয়ে উনি নিজস্ব একটা ভাষা তৈরি করেছিলেন চলচ্চিত্রে। সত্যিকারের সময়ের থেকে এগিয়ে থাকা একজন মানুষ।

Mrinal Sen

মৃণাল সেনের 'একদিন প্রতিদিন' বা তপন সিনহার 'আদালত ও একটি মেয়ে' সাতের দশকে দাঁড়িয়ে যে লিঙ্গ রাজনীতির প্রশ্নগুলো তুলেছিল সেই প্রশ্নগুলো কিন্তু সমাজে এখন করা হয়। অথচ মৃণাল সেন নারীবাদী ছিলেন না। কিন্তু উনি সেই সময়ে দাঁড়িয়ে নিজস্ব প্রতিবাদ নিজস্ব মতামত তৈরি করলেন, যেটা আমাকে অনুপ্রেরণা দেয়। পোশাকে মৃণাল সেন তাই আমার ভাবনা। মূলস্রোতে মৃণাল সেন কিন্তু এর আগে আসেননি। এখনকার প্রজন্মের কাছে যদি মৃণাল সেন সম্পর্কে কৌতূহল জাগাতে হয়, তাহলে হয়তো এই পন্থাটা খুব খারাপ নয়। মৃণাল সেনের পুত্র কুণাল সেনও খুব খুশি তাঁর বাবাকে নিয়ে এই ভাবনার প্রদর্শনীতে।"

Mrinal Sen

কুণাল সেন জানালেন, "আমার বাবা মৃণাল সেন আর পোশাক, ফ্যাশন এগুলো দুই বিপরীত মেরুর। বাবাকে পোশাকে আনা যায়, সেটা কোনও দিন আমরা স্বপ্নেও ভাবিনি। সেটা করে দেখালেন সুজয়প্রসাদ কলকাতায় বসেই। বাবার ছবিও ফ্যাশনের শতহস্তে দূরে হেঁটেছে। বাবাকে চিরকাল দেখেছি সাদা পাঞ্জাবি আর ঢোলা সাদা পাজামা পরতে। কী পরছেন, এই নিয়ে বাবা কোনওদিন ভাবিত ছিলেন না। কিন্তু 'ভুবন সোম' ছবির আউটডোরে গিয়ে বাবা দেখলেন, গুজরাতের কাঁথিয়াবাড়ির লোকেরা চোস্ত পাজামা পরেন। সেই ফ্যাশন বাবাকে আকৃষ্ট করল এবং নিজেও তিনি পরে চোস্ত সাদা পাজামা পরা শুরু করলেন ভালবেসে। সমসাময়িক সময়ে বাঙালি পুরুষরা ঢোলা পাজামাই পরতেন। এমনকী শীতের দেশে গেলেও বাবা গরম পোশাক না পরে কুর্তা-পাজামাই পরেছেন চিরকাল। ভাল লাগছে বাবার কাজের স্মৃতিকে ভেবে সুজয়প্রসাদ এমন এক প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন। আমি ওঁর পাশে আছি।"

Mrinal Sen

মৃণাল সেনের 'কলকাতা ৭১' ছবির ভাবনা বা 'ভুবন সোম' ছবির পাগড়ির এমন সব প্রতিকৃতি সুজয়প্রসাদ তুলে ধরছেন পোশাক পরিকল্পনায়। থাকবে সেরামিকের অ্যাকসেসরিজ, বিশেষ কিছু নেকপিস, বাটিক–আজরখ–কলমকারি–ডাইয়ের স্টোল/ওড়না, টেবিল কোস্টার্স  আরও অনেক কিছু।

Mrinal Sen

মৃণাল সেনের নানা মুহূর্ত বন্দি ক্যালেন্ডারে! সাত্যকি ঘোষের ছবির কোলাজ বইমেলার দারুণ আকর্ষণ


```