
শেষ আপডেট: 16 July 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: প্রতি সপ্তাহে ওটিটিতে মুক্তি পাচ্ছে নানা রকম নিত্য নতুন কনটেন্ট। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিওতে নতুন নতুন সিনেমা থেকে ওয়েব সিরিজ দেখার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। চলতি সপ্তাহেও নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে একাধিক সিরিজ এবং সিনেমা। রইল তারই সুলুক সন্ধান।
দ্য ট্রায়াল
কাজল এবং যীশু সেনগুপ্ত অভিনীত ওয়েবসিরিজটি মুক্তির আগেই চর্চায় ছিল। বহু প্রতীক্ষিত এই সিরিজের পরিচালনার দায়িত্বে আছেন সুপন শর্মা। ডিজনি হটস্টারে আসতে চলেছে এই সিরিজ।
বার্ড বক্স বার্সেলোনা
২০১৮ সালে মুক্তি পাওয়া হরর থ্রিলার 'বার্ড বক্স' ছবির দ্বিতীয় সিজন 'বার্ড বক্স বার্সেলোনা' মুক্তি পাবে চলতি সপ্তাহ। এই ছবিতে অভিনয় করেছেন মারিও কাসাস, জর্জিনা ক্যাম্পবেল সহ আরও অনেকে।
দ্য সামার আই টার্নড প্রিটি
জেনি হানের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে 'দ্য সামার আই টার্নড প্রিটি' সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে শুক্রবার। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে এই সিরিজটি। ক্রিস্টোফার বিনি, লোলা টাং অভিনয় করেছেন এই ছবিতে।