Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৌসুমীর ছোট পোশাকে আপত্তি, তাই ফিরিয়ে দেন 'ববি'র অফার! সেক্সি গার্ল হতে চাননি হেমন্ত পুত্রবধূ

শুভদীপ বন্দ্যোপাধ্যায় নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়েটি টলিউড ও বলিউড দুই-ই জয় করেছিলেন সমান তালে। কিন্তু তাঁর সম্ভ্রম কখনও সরেনি। সাহসী দৃশ্যে তিনি গুটিকয়েক অভিনয় করলেও কখনও সিনে দুনিয়ার সেক্সি গার্ল হতে চাননি। কারণ বিয়ের পরে তাঁর শ্ব

মৌসুমীর ছোট পোশাকে আপত্তি, তাই ফিরিয়ে দেন 'ববি'র অফার! সেক্সি গার্ল হতে চাননি হেমন্ত পুত্রবধূ

শেষ আপডেট: 27 April 2023 08:02

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়েটি টলিউড ও বলিউড দুই-ই জয় করেছিলেন সমান তালে। কিন্তু তাঁর সম্ভ্রম কখনও সরেনি। সাহসী দৃশ্যে তিনি গুটিকয়েক অভিনয় করলেও কখনও সিনে দুনিয়ার সেক্সি গার্ল হতে চাননি। কারণ বিয়ের পরে তাঁর শ্বশুরবাড়ির যা ব্র্যাকগ্রাউন্ড, তাতে খোলামেলা পোশাকে তাঁকে মানায় না বলেই তিনি মনে করেছেন। তাই নিজের ইমেজেও দাগ লাগতে দেননি তিনি। কারণ এটা সবসময় তিনি মনে রেখেছেন, তাঁর অপমান হলে তাঁর পরিবারেরও অপমান হবে। নায়িকা হলেও নিজের সংস্কার থেকে এক চুল সরেননি। তিনি 'বালিকা বধূ' মৌসুমী চট্টোপাধ্যায়। তাঁর শ্বশুর বম্বের হেমন্ত কুমার অর্থাৎ আমাদের হেমন্ত মুখোপাধ্যায়।

তরুণ মজুমদারের 'বালিকা বধূ' দিয়ে ছবির জগতে আসেন মৌসুমী। প্রথম ছবিই সুপার ডুপার হিট। এরপর একের পর এক বাংলা ছবিতে তিনিই নায়িকা। পরিণীতা, মা ও মেয়ে, অনিন্দিতা-- ইত্যাদি বাংলা ছবিতে মৌসুমীকে দেখা গেছে। কিন্তু তাঁর গজদাঁতের মিষ্টি হাসিতে কাত হয়েছিলেন স্বয়ং রাজ কাপুর। তাই রাজ কাপুর নিজেই মৌসুমীকে বলিউডে বড় ব্রেক দেবেন বলে অফার দেন, যা যে কোনও বাঙালি অভিনেত্রীর স্বপ্ন। সে স্বপ্নের অফার জীবনের প্রথমেই পান মৌসুমী।

ততদিনে মৌসুমী বিবাহিতা। রাজ কাপুর বসে ছিলেন মৌসুমীর অপেক্ষাতেই। কিন্তু মৌসুমী অত ছোট বয়সেই ফিরিয়ে দেন রাজ কাপুরকে (Mousumi Chatterjee Refused Bobby)। কারণ সেই ছবিকে মৌসুমীকে খোলামেলা পোশাক পরতে হত!

রাজ কাপুর তাঁর ছেলে ঋষি কাপুরের বিপরীতে মৌসুমীকে লঞ্চ করতে চেয়েছিলেন, 'ববি' ছবির মাধ্যমে। ছবির পরিচালক ও প্রযোজক রাজ কাপুর নিজেই। কিন্তু সুইমিং স্যুট থেকে খোলামেলা পোশাকের কারণে মৌসুমী ছেড়ে দেন এত টাকার অফার, যা তাঁকে বিশাল প্রচারের আলোর সামনে দাঁড় করাত।

আসলে সেক্সি ইমেজ তৈরি করতে মৌসুমী কখনওই চাননি। বধূ হয়েই থাকতে চেয়েছিলেন তিনি। শর্মিলা ঠাকুর যেভাবে বিকিনি পরে শাম্মি কাপুরের সঙ্গে ঝড় তোলেন, সেই সেক্সি ইমেজ বঙ্গতনয়া মৌসুমী চাননি। ববির ভূমিকায় অভিনয় করলে মৌসুমীর প্রথম বলিউড এন্ট্রি হত সেক্সি রোলে। তিনি টাইপকাস্ট হয়ে যেতেন হয়তো।

https://youtu.be/wvXZ_bw7HiM

ববি মৌসুমী ফিরিয়ে দেওয়াতে রাজ নীতু সিংয়ের অডিশন নন। কিন্তু শেষ অবধি ববিতে ফাইনাল হন সাহসী সুন্দরী ডিম্পল কাপাডিয়া। তবে সেক্সি রোলে যাঁরা অভিনয় করতেন, তাঁদের কখনও অসম্মান করেননি মৌসুমী। যেমন মৌসুমী আর ডিম্পল দু'জনেই শুরু থেকে ভীষণ ভাল বন্ধু। ডিম্পলের বিয়েতেও হাজির ছিলেন বান্ধবী মৌসুমী।

সতেরো বছরের হেমন্ত পুত্রবধূকে হিন্দি ছবির অফার দেন শক্তি সামন্তও। অন্ধ মেয়ের রোল। ছবির নাম 'অনুরাগ'। মৌসুমীর বিপরীতে বিনোদ মেহরা। সে ছবি সুপারহিট করে নবাগতা মৌসুমীকে নিয়ে। এই বলিউডে মৌসুমীর জয়যাত্রা শুরু। শক্তি সামন্ত শর্মিলার পরে মৌসুমীকেও বড় ব্রেক দেন।

‘গাই আওর গোরি’ ও ‘ববি’ দুই ছবিরই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী। পরে এ দুুই সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করেন জয়া ভাদুড়ি ও ডিম্পল কাপাডিয়া।

সেবছরের ফিল্মফেয়ারে 'অনুরাগ' ছবির জন্য মৌসুমী সেরা অভিনেত্রীর নমিনেশনে ছিলেন, কিন্তু জয়া 'অভিমান' আর ডিম্পল 'ববি'র জন্য জিতে নেন ফিল্মফেয়ার। ডিম্পল 'ববি' করার পরপরই রাজেশ খান্নার প্রেমে পড়ে, ছোট বয়সেই তাঁকে বিয়ে করে নেন। ওই সময় ছবির জগৎ থেকেই দূরে সরে গেছিলেন ডিম্পল। আটের দশকের মাঝামাঝি ডিম্পল আবার ফিল্মে ফেরেন।

'অনুরাগ' করে মৌসুমী বুঝিয়ে দেন, তিনি হেরে যেতে আসেননি। বিয়ের পরেও নায়িকা হয়ে সুপারহিট ছবির পর ছবি দেন তিনি বাংলা ও হিন্দি দু'ধারাতেই। বিয়ের পরেও মৌসুমীর জয়যাত্রা বন্ধ হয়নি ডিম্পল নীতুদের মতো। এখানেই তো মৌসুমীর সাহসিকতা। মিষ্টি গজ দাঁতের হাসিতে মৌসুমী সবার মন জিতে নেন। সেক্সি ইমেজ তিনি চাননি, তাঁকে দিয়ে এধরনের চরিত্র কেউ করাতেও পারেননি।

এই ধরনের আরও স্টোরি পড়তে ক্লিক করুন:

পয়লা বৈশাখে উত্তম-সন্ধ্যা ডুয়েট গাইলেন, ‘এই পথ যদি না শেষ হয়!’ হল ফেটে পড়ল হাততালিতে

উত্তমকুমারের মৃত্যুতে মৌসুমীকে দায়ী করেন সুপ্রিয়া! কী ঘটেছিল সেদিন 'ওগো বধূ সুন্দরী'র সেটে

মৌসুমী চ্যাটার্জীকে বকেছিলেন মহেশ ভাট, ‘ভাল কাজ এলেই তুমি প্রেগন্যান্ট হয়ে যাও!’

বিনোদ খান্নাকে চিনতেই পারলেন না প্রণব মুখোপাধ্যায়, মাথা না তুলেই বললেন ‘কৌন খান্না’?

উত্তমকুমারের মৃত্যুতে মৌসুমীকে দায়ী করেন সুপ্রিয়া! কী ঘটেছিল সেদিন 'ওগো বধূ সুন্দরী'র সেটে

মৌসুমীর জন্মদিনে সামনে এল 'বালিকা বধূ' ছবির প্রিন্ট! এতদিনের সাধপূরণ দর্শকের


```