Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেঘের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন মেঘবালিকা মৌনি, দেখে অবাক সবাই

দ্য ওয়াল ব্যুরো: খবরের শিরোনামে, ফ্যাশন আইকন হিসেবে বারে বারে উঠে এসেছে তাঁর নাম, তিনি আর কেউ নন বাংলার মেয়ে মৌনি রায়। নৃত্যশিল্পী হিসাবে বলিউডে পা রাখলেও তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন বহু মানুষের মন। হিন্দি সিরিয়াল 'নাগিন' তাঁর

মেঘের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন মেঘবালিকা মৌনি, দেখে অবাক সবাই

শেষ আপডেট: 30 December 2020 14:02

দ্য ওয়াল ব্যুরো: খবরের শিরোনামে, ফ্যাশন আইকন হিসেবে বারে বারে উঠে এসেছে তাঁর নাম, তিনি আর কেউ নন বাংলার মেয়ে মৌনি রায়। নৃত্যশিল্পী হিসাবে বলিউডে পা রাখলেও তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন বহু মানুষের মন। হিন্দি সিরিয়াল 'নাগিন' তাঁর জনপ্রিয়তাকে পৌঁছে দিয়েছে শীর্ষে। এরপর তাঁর অভিষেক হয় বড় পর্দাতেও। অভিনয় করেছেন বহু বিখ্যাত তারকার বিপরীতেও। ২০২০ সালে তাঁকে বিভিন্ন রূপে ফটোশ্যুটে দেখা গেছে। এবার তিনি 'মেঘের পথিক' বা 'ক্লাউড ওয়াকার' অবতারে ধরা দিলেন। ভারতীয় ডিজাইনার অনু প্যাটেলের 'দ্য ফোকটেল' কালেকশনের ক্লাউড গাউনে তিনি তাক লাগিয়েছেন। এই গুজরাটি ডিজাইনার বিভিন্ন রঙ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন! এমনকি ব্রাইডাল পোশাকরে ক্ষেত্রেও ঐতিহ্যকে বজায় রাখার সঙ্গে সঙ্গে চলে তাঁর এক্সপেরিমেন্ট। এবার অনু'স ক্রিয়েশনের পাউডার ব্লু রঙের গাউনে নজর কাড়লেন মৌনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি। সমসাময়িকতা ও ঐতিহ্য দুয়েরই ছোঁয়া রয়েছে তাঁর পোশাকে। ভেতরে পরেছেন এমব্রয়ডারির কাজ করা গোলাপি রঙের ব্যাস্টিয়ার। খোলা চুল আর কালো বুট মৌনির সাজকে সম্পন্ন করেছে। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তাঁর পোশাক নিয়ে চর্চা। ন্যুড লিপস্টিক, স্মোকি চোখ, গালে গোলাপি ব্লাশ, হাইলাইটার ফিনিস তাঁর লুককে করে তুলেছে স্টানিং। বলাই বাহুল্য, ইতিমধ্যেই তাঁর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। অন্যদিকে মৌনিও পেয়েছেন ভক্তদের থেকে ছড়িয়েছে প্রচুর প্রসংসা।

```