Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৌনী বাড়িতেই ফেলে এসেছেন পাসপোর্ট, ফিরতে হল বিমানবন্দর থেকে

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অভিনেত্রীদের বিমানবন্দরে যাওয়ার বিষয়টি আজকাল নজরে থাকে পাপারাৎজিদের (mouni roy forgot her passport at airport)। বিমানবন্দরে তাঁরা কী পোশাকে হাজির হচ্ছেন অথবা সঙ্গে বিশেষ কেউ রয়েছেন কিনা মূলত এগুলিই জানতে চান সাধারণ

মৌনী বাড়িতেই ফেলে এসেছেন পাসপোর্ট, ফিরতে হল বিমানবন্দর থেকে

শেষ আপডেট: 12 July 2023 09:56

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অভিনেত্রীদের বিমানবন্দরে যাওয়ার বিষয়টি আজকাল নজরে থাকে পাপারাৎজিদের (mouni roy forgot her passport at airport)। বিমানবন্দরে তাঁরা কী পোশাকে হাজির হচ্ছেন অথবা সঙ্গে বিশেষ কেউ রয়েছেন কিনা মূলত এগুলিই জানতে চান সাধারণ মানুষ, আর সেই কারণেই অভিনেত্রীরাও অনেক সময়ে খবরে থাকতে নিজেরাই ডেকে নেন চেনা সাংবাদিকদের। তবে এবার সাংবাদিকদের সামনেই অপ্রস্তুত হতে হল অভিনেত্রী মৌনী রায়কে।

বুধবার সকালে বিমান ধরতে মুম্বই বিমানবন্দরে উপস্থিত হন মৌনী। তবে বিমানবন্দরে ঢোকার মুখেই পুলিশের এক আধিকারিক পাসপোর্ট দেখতে চান মৌনীর। তখনও পর্যন্ত পরিস্থিতি ঠিকঠাকই ছিল। ফুরফুরে মেজাজেই ছবি তোলার জন্য সাংবাদিকরা অনুরোধ জানালে হাসি মুখে পিছন ফিরে মৌনী হিন্দিতে বলেন 'কী চাই?'

তবে এরপরই সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল পাসপোর্ট না নিয়েই ভুল করে বিমান বন্দরে চলে এসেছেন মৌনী (mouni roy forgot her passport at airport)।

বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেও দেখা যায় তাঁকে। তবে শেষ পর্যন্ত ব্যাগে মেলেনি পাসপোর্ট। ভাইরাল ভিডিওতে দেখা যায় নিরাশ হয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন অভিনেত্রী।

মৌনীর এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়। অনেকেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিনেত্রীর দিকে। প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিমান বন্দরে বোর্ডিংয়ের নির্ধারিত সময়ের পর পৌঁছলে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বিমানবন্দরে। এ প্রসঙ্গে বিস্তর অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। দেখা গেল মৌনীও প্রায় একই কাণ্ড ঘটালেন। বারবার এমন ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন যে অভিনেত্রীরা কী বিমানবন্দরে নিয়ম ভাঙাকেই নতুন ফ্যাশন বানিয়ে ফেলতে চাইছেন।

‘ভাগ মিলখা ভাগ’-এর ১০ বছর পার, নস্টালজিয়ায় ভাসলেন ফারহান থেকে সোনম


```