Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাকুম্ভে মহাভাগ্য! মেলায় পাথরের মালা বেচতেন, সেখান থেকেই সোজা বলিউডের দুয়ারে মোনালিসা

কুম্ভ মেলায় তাঁর ধূসর চোখ এবং মিষ্টি হাসি সবদিক থেকে ক্যামেরায় বন্দি হতে থাকে। প্রায় প্রতিদিনই তাঁকে ঘিরে ক্যামেরার ফ্ল্যাশ আর অনুরাগীদের আবদার তাঁকে এক নতুন পরিচিতি এনে দিয়েছে।

মহাকুম্ভে মহাভাগ্য! মেলায় পাথরের মালা বেচতেন, সেখান থেকেই সোজা বলিউডের দুয়ারে মোনালিসা

মোনালিসা ও পরিচালক সনোজ মিশ্র।

শেষ আপডেট: 31 January 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তবে সে কথা যে এমন অক্ষরে অক্ষরে সত্যি হবে কুম্ভমেলায় এসে, তা স্বপ্নেও ভাবেননি মোনালিসা ভোঁসলে। এই মেলায় পাথরের মালা বিক্রি করতে এসেই রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন তিনি। সেই থেকে পা রেখেছেন বলিউডের দুয়ারেও। অতি সাধারণ এক মেয়ের এভাবে তারকা হয়ে ওঠার কাহিনিই এখন গোটা দেশে আলোচনার বিষয়।

কুম্ভ মেলায় তাঁর ধূসর চোখ এবং মিষ্টি হাসি সবদিক থেকে ক্যামেরায় বন্দি হতে থাকে। প্রায় প্রতিদিনই তাঁকে ঘিরে ক্যামেরার ফ্ল্যাশ আর অনুরাগীদের আবদার তাঁকে এক নতুন পরিচিতি এনে দিয়েছে। এর মধ্যে তাঁর চোখের ম্যাজিক এবং হাসি মুগ্ধ করেছে দর্শকদের, এমনকি ভিড়ের মধ্যে নিজেকে ঠেকাতে তিনি মাস্কও পরতে বাধ্য হয়েছেন। 

এই আকর্ষণীয় চেহারা ও ভাইরাল হওয়া মোনালিসার জন্য সিনেমার দুনিয়া থেকেও ডাক এসেছে। শোনা গেছিল, তিনি এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন এবং আল্লু অর্জুনের 'পুষ্পা ৩' ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। 

এবার জানা গেল, পরিচালক সনোজ মিশ্রর ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবিতে অভিনয় করবেন মোনালিসা। সনোজ মিশ্র, যিনি এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালনা করেছিলেন, তিনিই এবার নতুন এই প্রকল্পে মোনালিসাকে কাস্ট করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসেই ছবির শুটিং শুরু হবে।

পরিচালক খোদ মোনালিসার মাহেশ্বরের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন এবং সেখান থেকে ছবিও পোস্ট করেছেন।

কুম্ভ মেলায় ভাইরাল হওয়ার পর মোনালিসার জীবন বদলে গেলেও, তিনি মোটেই স্বস্তিতে নেই। তাঁর কথায়, 'লোকে আমার তৈরি মালার থেকে আমাকে নিয়েই বেশি আগ্রহী! ব্যবসা হচ্ছে না। আমি যেখানে যাচ্ছি, পেছনে লোকে দৌড়াচ্ছে। এই মেলা আমার সর্বনাশ করে দিল!'

এমনকি তাঁর পরিবারও এতটাই বিরক্ত হয়ে পড়েছে যে, তাঁকে কুম্ভ মেলা থেকে ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের খারগাঁও জেলার মাহেশ্বরে। পরিবারের একমাত্র উপার্জনকারী এই তরুণী লেখাপড়া করেননি, পাথরের মালা বিক্রিই ছিল তাঁর জীবিকা।

তবে অনেকেই প্রশ্ন তুলছেন, মোনালিসার জীবনে এই পরিবর্তন সত্যিই কি এক নতুন সূচনা, নাকি ভাইরাল হওয়ার মতোই কেবলই ক্ষণস্থায়ী আলো! তবে মোনালিসা যদি অভিনয়টা করতে পারেন, তাহলে তা বিনোদন জগতের নতুন চমক হতে পারে বলেই মনে করছেন অনেকে।


```