Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মঞ্চে হঠাৎই অসুস্থ মোনালি ঠাকুর, ভর্তি কোচবিহারের একটি হাসপাতালে

আয়োজকদের তরফে জানানো হয়েছে, কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে গায়িকার চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়েছে।

মঞ্চে হঠাৎই অসুস্থ মোনালি ঠাকুর, ভর্তি কোচবিহারের একটি হাসপাতালে

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 January 2025 00:36

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারের দিনহাটা উৎসবে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। মঞ্চে গান শেষ করার পর অসুস্থবোধ করতে থাকেন তিনি। তড়িঘড়ি সেখান থেকে বের করে গায়িকাকে নিয়ে যাওয়া হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। উদ্বেগে অনুগামীরা। 

জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। এদিন দিনহাটা সংহতি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানেই গান করেন মোনালি। মঞ্চ মাতিয়ে গান শেষ করার পর অসুস্থ হয়ে পড়েন। 

আয়োজকদের তরফে জানানো হয়েছে, কোচবিহারের ওই বেসরকারি হাসপাতালে গায়িকার চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়েছে। 

এছাড়াও মোনালি ঠাকুরের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সেসব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।


```