Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোটেই হাসপাতালে ভর্তি ছিলেন না, মোনালী জানালেন কোচবিহারে গিয়ে কী হয়েছিল তাঁর!

দিন দুয়েক বাদে মোনালী জানালেন, তাঁকে নিয়ে অনেক মিথ্যে রটছে। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন না।

মোটেই হাসপাতালে ভর্তি ছিলেন না, মোনালী জানালেন কোচবিহারে গিয়ে কী হয়েছিল তাঁর!

কী হয়েছিল মোনালীর?

শেষ আপডেট: 23 January 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারে শো করতে গিয়েছিলেন মোনালী ঠাকুর। সেখানেই শো চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। 

তবে দিন দুয়েক বাদ মোনালী জানালেন, তাঁকে নিয়ে অনেক মিথ্যে রটছে। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন না। এখানেই শেষ নয়, মোনালী জানান, তাঁকে নিয়ে রটছে অএঙ্ক মিথ্যে কথা! 

এক পোস্টে মোনালী লেখেন, "আপনারা হয়তো ভাল আছেন। আসলে আমার শরীরের ব্যাপারে যাচাই না করে কিছু তথ্য ছড়ানো হচ্ছে। সবাইকে জানাতে চাই, আমি শ্বাসজনিত কোনও সমস্যায় ভুগছি না। কোনও হাসপাতালে আমাকে ভর্তিও হতে হয়নি। এটা মিথ্যে কথা!" 

মোনালী জানান, ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেটা থেকে সারার সময় পাননি। সেদিন ফ্লাইটে করে কোচবিহার যাওয়ার কারণে আচমকাই মাইগ্রেন ও সাইনাসের ব্যথা চাড়া দেয়। সে কারণেই শো সম্পূর্ণ না করেই তাঁকে ছুটতে হয় চিকিৎসকের কাছে। 

ইতিমধ্যেই মুম্বই ফিরে গিয়েছেন মোনালী। চলছে চিকিৎসা। কিছুদিন বিশ্রাম নিলেইসুস্থ হিয়েউঠবেন বলে ধারণা মোনালীর। তাঁর কথায়, 'ব্যাপারটা এত বড় বানিয়ে ফেলার দরকার নেই। জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। সবাই ভাল থাকুন।


```