Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির পুজোতে মেয়েকে লেহেঙ্গা পরালেন প্রিয়াঙ্কা, দেখুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: একবছরের বেশি হয়ে গিয়েছে বয়স। এই প্রথমবার লেহেঙ্গা পরল প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতী মেরি চোপড়া। মেয়েকে ভারতীয় পোশাক পরিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রীও। মেয়ের একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। উল্লেখ

বাড়ির পুজোতে মেয়েকে লেহেঙ্গা পরালেন প্রিয়াঙ্কা, দেখুন ছবি

শেষ আপডেট: 11 June 2023 12:08

দ্য ওয়াল ব্যুরো: একবছরের বেশি হয়ে গিয়েছে বয়স। এই প্রথমবার লেহেঙ্গা পরল প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতী মেরি চোপড়া। মেয়েকে ভারতীয় পোশাক পরিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রীও। মেয়ের একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

উল্লেখ্য, শনিবার ছিল অভিনেত্রীর বাবার মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে নিজের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা। সেই পুজোর সময়েই একরত্তি মালতীর একাধিক ছবি তোলেন তিনি। আর সেগুলো নেটমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

Priyanka Chopra, Malti Marie Chopra, Lehenga

একটি ছবিতে দেখা গিয়েছে, একজনের হাত ধরে হাঁটছে প্রিয়াঙ্কার মেয়ে। পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। সেই লেহেঙ্গার পেটের কাছে কাপড় নিয়ে খুঁটখুঁট করছে মালতী। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, পুজোর শেষে মেঝেতে পড়ে থাকা ফুল কুড়োচ্ছে প্রিয়াঙ্কা। তার অভিনেত্রী লিখেছেন, 'পুজোর সময়। দাদু, তোমাকে খুব মিস করছি।'

Priyanka Chopra, Malti Marie Chopra, Lehenga

উল্লেখ্য, ২০১৮ সালে রাজস্থানের এক বিলাসবহুল রাজপ্রাসাদে বিয়ে করেছিলেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। এরপ ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তান মালতী মেরি চোপড়ার জন্ম হয়। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল এই একরত্তি। ১০০ দিন পর তাকে বাড়িতে নিয়ে আসেন অভিনেত্রী।

বাঙালি রীতি মেনেই মেয়ের মুখেভাত দিলেন বিপাশা-করণ! এলাহি আয়োজন তারকা দম্পতির


```