Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০০ কোটি কামানোর পরও পরিচালককে বাড়িতে তোয়ালে ঝুলিয়ে রাখতে হবে!

দেশজুড়ে এখন একটাই নাম—‘সাইয়ারা’। শুক্রবার মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে মোহিত সূরির এই নতুন ছবি। 

১০০ কোটি কামানোর পরও পরিচালককে বাড়িতে তোয়ালে ঝুলিয়ে রাখতে হবে!

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 July 2025 11:37

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে এখন একটাই নাম—‘সাইয়ারা’। শুক্রবার মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে মোহিত সূরির এই নতুন ছবি। প্রত্যাশার সব সীমা ছাড়িয়ে ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘সাইয়ারা’। আর এই অভাবনীয় সাফল্যের মুহূর্তে নিজের পরিচালক-স্বামী মোহিত সূরির জন্য এক আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেত্রী উদিতা গোস্বামী।


ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন উদিতা। একটি ছবিতে মোহিতকে দেখা যায় তাঁদের সন্তানদের সঙ্গে, অন্য ছবিগুলিতে এই সেলিব্রিটি দম্পতিকে দেখা যায় সেলফি তুলতে। কিন্তু নজর কাড়ে উদিতার মন ছুঁয়ে যাওয়া ক্যাপশনটি।


উদিতা লেখেন, “মোহিত সূরি, কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। আমরা সাধারণত ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখি, তাই এমন কিছু খোলাখুলি বলা একটু অদ্ভুত লাগছে। বাড়িতে আমি তো সবসময় বলি—‘লাইট বন্ধ করো’, ‘এসি বন্ধ করো’, ‘ভেজা তোয়ালেটা ঝুলিয়ে রাখো’, ‘আমার দিকেও একটু নজর দাও’, ‘মোবাইলে গেম খেলা বা টিভি দেখা বন্ধ করো।’ আর যখন ঘরের কাজে সাহায্য চাই, তুমি বলো—‘আমি শুধু সিনেমা বানাতেই পারি।’ হ্যাঁ, সেটা তুমি নিঃসন্দেহে পারো।”


তিনি আরও লেখেন, “এই মুহূর্তটা কিন্তু সহজে আসেনি। বছরের পর বছর ধৈর্য, কঠোর পরিশ্রম, অনিশ্চয়তা, উদ্বেগ আর ঘুমহীন রাতের ফল এটা। কখন আসবে সেই সময়—এই অনিশ্চয়তার মধ্যেও বিশ্বাস রেখেছিলে নিজের প্রতিভায়। তুমি চাইতে যে তোমার সন্তানরা একদিন তোমার কৃতিত্বের সাক্ষী হোক। আজ শুধু সেই জায়গায় পৌঁছাওনি—তুমি সেটা অতিক্রম করে গিয়েছো। ওরা সেটা দেখতে পাচ্ছে। আমরাও।”


সাইয়ারার সাফল্যের পুরো কৃতিত্ব মোহিতের, এটা অকপটে স্বীকার করেন উদিতা। তিনি লেখেন, “সবসময়ই দেখা যায়, যখন কিছু সফল হয়, তখন অনেকে কৃতিত্ব নিতে ভালোবাসে। কিন্তু #Saiyaara-র ক্ষেত্রে, পুরো কৃতিত্ব শুধু তোমার। তুমি অনেক লোভনীয় প্রজেক্ট ফিরিয়ে দিয়েছো, নতুন করে শুরু করেছো, সব কিছু নিজের মতো গড়ে তুলেছো। তুমি একজন 'স্টার মেকার'—তোমার আলো জ্বালাতে তারকাদের দরকার হয় না। তুমি কখনও তোমার শিল্পভাবনায় আপস করোনি। সবসময় নিজের পথে চলেছো, এবং আমি চাই সবাই সেটা দেখুক—সেটার শক্তিটা বুঝুক। তবে মনে রেখো, বাড়িতে এসেও এসি বন্ধ করতে হবে, ভেজা তোয়ালেটাও ঝুলিয়ে দিতে হবে!” উদিতার এই পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন মোহিত সূরিও। মন্তব্যে তিনি লেখেন, "আমি আজ যা, তা শুধুই তোমার জন্য উদিতা” 


‘সাইয়ারা’ ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন চাঙ্কি পাণ্ডের ভাইপো এবং অনন্যা পাণ্ডের ভাই আহান পাণ্ডে, তাঁর বিপরীতে অভিনয় করেছেন অনীত পাড্ডা। এই সাফল্যের পর শুধু দর্শক নয়, বলিউডের অন্দরেও আনন্দের ঝড়। আহানের মা ডিয়েন পাণ্ডে লেখেন, “খুব সুন্দর ভাবে বলা… একদম হৃদয় থেকে… আমরা সবাই একমত। অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।” অভিনেতা আয়ুষ্মান খুরানাও মন্তব্যে দিয়েছেন একটি লাল হৃদয়ের ইমোজি।


মোহিত সূরির ‘সাইয়ারা’ শুধু একটি সিনেমা নয়—এটা একটি অধ্যায়ের মতো, যেখানে পরিশ্রম, অপেক্ষা, ভালোবাসা আর সৃষ্টিশীলতার সম্মিলন ঘটেছে। আর সেই অধ্যায়ের প্রতিটি পাতায় রয়েছেন উদিতা, যিনি শুধু পাশে থেকেই নয়—সাফল্যের সাক্ষী হিসেবেও থাকবেন চিরকাল।


```