Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বড়দিনেই শহরে আসছে ‘কাবুলিওয়ালা’! ‘খোঁকি’ শুনবে মরুদেশের গল্প

ছবিতে মিনির চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। এছাড়াও মিনির বাবা অরবিন্দ ও মা স্নেহলতার ভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার।

বড়দিনেই শহরে আসছে ‘কাবুলিওয়ালা’! ‘খোঁকি’ শুনবে মরুদেশের গল্প

শেষ আপডেট: 14 November 2023 15:47

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের সিনেমাযুদ্ধে এবার সামিল হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারিখ ঘোষণা না হলেও মঙ্গলবার তাঁর নতুন ছবি ‘কাবুলিওয়ালা’র প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, ছবিটি বড়দিনে মুক্তি পাবে। অর্থাৎ এই শীতেই সুদূর মরুদেশ থেকে কাবুলিওয়ালা আসছে কলকাতায়।

গতবছর ডিসেম্বর মাসেই টলিউডে মিঠুনের কামব্যাক ছবি ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছিল। দেবের সঙ্গে জুটি বেঁধে সেখানে অনবদ্য অভিনয় করেছিলেন তিনি। বক্স অফিসে রীতিমতো প্রজাপতি উড়িয়েছিলেন তাঁরা। তবে এবার আর কারও সঙ্গে জুটি বেঁধে নয়, একাই আসছেন তিনি। সঙ্গী রবি ঠাকুরের গল্প।

কাবুলিওয়ালা ও তাঁর ‘খোঁকি’র গল্প বাঙালি পাঠক ও দর্শকদের কাছে অজানা নয়। বইয়ের পাতায় তো বটেই, সিনেমাতেও তাঁরা এর আগে একই গল্প দেখেছেন। ছবি বিশ্বাসকে কাবুলিওয়ালার চরিত্রে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এবার সেই জুতোয় পা গলিয়েছেন টলিউড ও বলিউডের ‘ডিস্কো কিং’।

‘কাবুলিওয়ালা’ দিয়েই বহুবছর পর টলিউডের সবথেকে বড় প্রযোজনা সংস্থা এসভিএফের সঙ্গে কাজ করলেন মিঠুন। সহ প্রযোজনায় রয়েছে জিও স্টুডিওজ। মঙ্গলবার নির্মাতাদের তরফে ছবির পোস্টার প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, কলকাতার রাস্তায় কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি।

ছবিতে ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। এছাড়াও সিনেমায় মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার। জানা গিয়েছে, ছবিটিতে গানের একটি বিশেষ ভূমিকা থাকবেসেই দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

উল্লেখ্য, এবছর বড়দিনে অন্যতম বড় ক্ল্যাশ হতে চলেছে ‘ডানকি’ ও ‘সালার’-এর। এদিকে ওই একই সময়ে দেব তাঁর পরবর্তী ছবি ‘প্রধান’-ও নিয়ে আসবেন বলে খবর। তারমধ্যেই এবার যোগ দিল মিঠুনের ‘কাবুলিওয়ালা’। ফলত এবারের ক্রিসমাসে সুপারস্টারদের লড়াই যে জমজমাট হবে, তা বলাই বাহুল্য।


```