Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সাবাশ মিথু'র ট্রেলার দেখে চমকে গেলেন সকলে! তাপসী পান্নু নন, যেন মিতালিই দাপাচ্ছেন পর্দায়

দ্য ওয়াল ব্যুরো: মিতালি রাজের (Mithali Raj) জীবনীছবি (Autobiography) ‘সাবাশ মিথু’র (Shabaash Mithu) ট্রেলার দেখে যেন চোখের পলক পড়ছে না দর্শকদের। প্রাক্তন ক্রিকেটার মিতালির ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। কিন্তু ইনি তো

'সাবাশ মিথু'র ট্রেলার দেখে চমকে গেলেন সকলে! তাপসী পান্নু নন, যেন মিতালিই দাপাচ্ছেন পর্দায়

শেষ আপডেট: 20 June 2022 09:29

দ্য ওয়াল ব্যুরো: মিতালি রাজের (Mithali Raj) জীবনীছবি (Autobiography) ‘সাবাশ মিথু’র (Shabaash Mithu) ট্রেলার দেখে যেন চোখের পলক পড়ছে না দর্শকদের। প্রাক্তন ক্রিকেটার মিতালির ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। কিন্তু ইনি তো তাপসী নন, সত্যিই যে মিতালি! রোদে পোড়া দৃঢ় চেহারা, ঘাম ঝরানো পরিশ্রম, ব্যাটের তুমুল দাপটের সঙ্গে দু'চোখে জয়ের স্বপ্ন-- সব মিলিয়ে তাপসীই যেন মিতালি। তিনিই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর নিজের সত্ত্বা একেবারে চাপা পড়ে গেছে চরিত্রের আলোয়।

Taapsee Pannu starrer 'Shabaash Mithu' to release on February 4, 2022; will  clash with Rajkummar-Bhumi's 'Badhaai Do' | Hindi Movie News - Times of  India

পৌনে তিন সেকেন্ডের ট্রেলারে দেখা যাচ্ছে ব্যাট নিয়ে মাঠে নামলেন মিতালি। কাজলপরা চোখে উপচে পড়ছে আত্মবিশ্বাস। চার-ছয় চলছে ব্যাটের তালে। এর পরেই দেখা যাচ্ছে দু'বিনুনি বাঁধা মিতালি গল্প করছেন, তাঁর লড়াইয়ের গল্প। জীবনের কাহিনি ভাগ করে নিচ্ছেন অন্যদের সঙ্গে। দেখা যাচ্ছে ছোট্ট মিতালি কেমন করে ক্যাচ ধরে ফেলছেন অবলীলায়, কেমন করে ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে ব়্যাগিংয়ের শিকার হচ্ছেন। চোট পাচ্ছেন, খাঁটি সোনা হয়ে উঠছেন। দায়িত্ব পাচ্ছেন অধিনায়কের। অধিকার বুঝে নিচ্ছেন সদলবলে।

Shabaash Mithu teaser: Taapsee arrives on the field as Mithali Raj. Watch -  Hindustan Times

ছবিটি করে দারুণ তৃপ্ত তাপনী পান্নু নিজে। তিনি বলেছেন, 'কিছু ক্রিকেটারের অজস্র রেকর্ড থাকে। কিছু ক্রিকেটারের থাকে অঢেল অনুরাগী। কিছু ক্রিকেটার আবার নিজেরাই অনুপ্রেরণা হয়ে ওঠেন। মিতালি এই তিনটে দিকেই নিজের মতো করে উজ্জ্বল হয়ে উঠেছেন। মহিলা ক্রিকেটের ধারণাটাই বদলে ফেলতে পেরেছেন গোটা বিশ্বে। ওঁর ২৩ বছরের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে ভাগ্যের ব্যাপার।'

দেখুন সেই ট্রেলার (Shabaash Mithu)

https://www.youtube.com/watch?v=FLd_ZeEe9pc

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি পর্দায় আসছে ১৫ জুলাই। ট্রেলার দেখার পরে প্রতীক্ষা যেন আরও জোরালো হল।

বসন্ত চৌধুরী মানেই ‘রাজা রামমোহন’! হার মেনেছিল উত্তমকুমারের জনপ্রিয়তাও


```