
শেষ আপডেট: 21 June 2023 14:52
দ্য ওয়াল ব্যুরো: চঞ্চল, ভুলোমনা এক মেয়ে মিষ্টু, তার নানা ভুলে অতিষ্ঠ বাড়ির লোকজন থেকে গ্রামের সাধারণ মানুষ। একদিন তার জীবনে এল এক মানসিক চিকিৎসক। ভালবেসে ফেলল মিষ্টু সেই মানুষটিকে। কিন্তু সেই ভালবাসা কি মনে থাকবে মিষ্টুর? নাকি মনের রোগ সারিয়ে তুললে সেই ভালবাসাই ভুলে যাবে সে? এই প্রশ্নের উত্তর পেতে সপ্তাহে ৬ দিন দর্শক চোখ রাখছেন আকাশ আটের পর্দায়।
মিষ্টু নামটার সঙ্গে আকাশ আটের দর্শকদের ইতিমধ্যেই পরিচয় হয়েছে। ১৫ মে থেকে রাত ৮টায় ভুলে যাওয়া মেয়ের গল্প যে বেশ জমে উঠেছে সেই কথা বলার অবকাশ রাখে না। ইতিমধ্যেই মিষ্টু আর তার মনের ডাক্তারবাবু উজানের মধ্যে যে চলছে মন দেওয়া নেওয়ার পালা তা এতদিনে দেখে ফেলেছেন দর্শক।
ভুলে যাওয়ার রোগ থেকে মিষ্টুকে সারিয়ে তুলতে চায় তার ডাক্তারবাবু। তবে মনের চিকিৎসক উজানের মনে রয়েছে তার দীর্ঘদিনের প্রেমিকা সুকন্যা। এই মুহূর্তে সম্প্রচারিত পর্বে দেখা যাচ্ছে উজানকে মনে মনে ভালবেসে ফেললেও মিষ্টুর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে জগার। তাহলে কীভাবে ডাক্তারবাবুর সঙ্গে চার হাত এক হবে মিষ্টুর?
উত্তর লুকিয়ে আছে ধারাবাহিকের পর্বে। তবে বিয়ের পর মিষ্টুর শ্বশুরবাড়ির অভিজ্ঞতা যে প্রথমেই খুব একটা সুখকর হবে না তা বোঝা কঠিন নয়। উজানের মা এবং প্রেমিকা সুকন্যা দু'জনেই মানতে পারবেন না ভুলোমনা সহজ সরল মিষ্টুকে। তার উপর ভুলোমনা স্বভাব কী আরও বিপত্তি বাড়াবে মিষ্টুর নতুন সংসারে? নাকি সেই বিপদে পাশে সে পাবে উজানকে? এর উত্তর পাওয়া যাবে সোম থেকে শনি রাত ৮টায় আকাশ আটের পর্দায়।
তামান্না-বিজয়ের উষ্ণ ফটোশ্যুট! ‘সাহসী তবে সুন্দর নয়’, মন্তব্য নেটিজেনদের