Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

একমুখ দাড়ি, অগোছালো কাঁচাপাকা চুল, মীরের হল কী! ছেড়ে যাওয়ার কথাই বা কেন বললেন

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে যাঁর কণ্ঠ শুনে ঘুম ভাঙে আপামর বাঙালির, সেই মীর এত ম্রিয়মান! স্কুলে নতুন প্রেমে পড়া বাচ্চা থেকে শুরু করে বহুদিনের সম্পর্ক ভাঙার পর, সকলের মনকেমন পড়তে পারেন একমাত্র মীর। সামনাসামনি না বসেও, মুখ না দেখেও, কীভাবে ম

একমুখ দাড়ি, অগোছালো কাঁচাপাকা চুল, মীরের হল কী! ছেড়ে যাওয়ার কথাই বা কেন বললেন

শেষ আপডেট: 30 January 2021 07:21

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে যাঁর কণ্ঠ শুনে ঘুম ভাঙে আপামর বাঙালির, সেই মীর এত ম্রিয়মান! স্কুলে নতুন প্রেমে পড়া বাচ্চা থেকে শুরু করে বহুদিনের সম্পর্ক ভাঙার পর, সকলের মনকেমন পড়তে পারেন একমাত্র মীর। সামনাসামনি না বসেও, মুখ না দেখেও, কীভাবে মন পড়তে পারেন, এটা দেখেই মীরের প্রতি আলাদা আবেগ, টান কাজ করে বহু মানুষের। কিন্তু সেই মীরের হঠাৎ কী হল! ধূসর ছবিতে বোঝা যাচ্ছে তাঁর সল্ট অ্যান্ড পেপার চুল, ম্লান মুখ। এমনকি ছবির ক্যাপশনেও ছেড়ে যাওয়ার কথা। কে ছেড়ে গেল তাঁকে! উদ্বেগে তাঁর ফ্যানেদের কপালে ভাঁজ। ক্যাপশনে মীর লিখেছেন, "সহাবস্থান শব্দের পর ছিল বা ছিলাম বসে না। সাথে থাকা রয়েই যায়, সাথে না থাকলেও। যদি কেউ একদিনও মন থেকে একসাথে থাকে। তুই ছিলিস... তাই নালিশও কম ছিল ঘরবাড়ির।" ক্যাপশনে পড়েই বিভিন্ন মহলে প্রশ্নের ঝড় উঠেছে। মীরের দীর্ঘদিনের অনুরাগীরা চিন্তিতও বেশ। তাহলে কি রেডিওর চাকরি ছেড়ে দিলেন মীর! কারণ ক্যাপশনের নীচেই তিনি লিখেছেন, "নতুন বছরে নতুন কাজে!" তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমায় অভিনয় করতে চলেছেন। সিনেমার নাম 'নালিশ'। তার কথা জানাতে গিয়েই কাকে ছেড়ে আসার কথা বললেন মীর! যদিও অন্যদিকে সিনেমার প্রসঙ্গ আসায়, খুশির জোয়ার বইছে এক অংশের মনের মধ্যে। কারণ শুধু কথা দিয়ে নয়, অভিনয় দিয়েও তাঁর ভার্সেটাইল প্রতিভার ঝলক তিনি দেখিয়ে দিয়েছেন। বাংলার উঠোনে মীরের প্রতিভা, ব্যক্তিত্ব নিয়ে বরাবরই প্রশংসায় পঞ্চমুখ হন সকলেই। ঝকঝকে, প্রাণোচ্ছ্বল মীরের এমন ধূসর চেহারা দেখে কিছুটা মন খারাপও হয়েছে কারও কারও। তবুও সিনেমার জন্য শুভেচ্ছা জানাতে কিন্তু ভোলেননি অনুরাগীরা।

```