Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘শববাহী গাড়িতে বসে মহিলা হাসলেন, আমি ঘেঁটে গেলাম’! সাতসকালে ফেসবুক পোস্টে কী বললেন মীর

দ্য ওয়াল ব্যুরো: শববাহী গাড়ির সামনে বসে কেউ যদি আলতো হেসে আপনার দিকে তাকায়, তাহলে কী করা উচিত? তাঁকে কী পাল্টা হাসি ফিরিয়ে দেওয়া উচিত? নাকি চুপ থেকে এড়িয়ে যাওয়াই শ্রেয়? সাতসকালে ফেসবুকে (facebook) এমনই প্রশ্ন তুললেন মীর আফসার আলি

‘শববাহী গাড়িতে বসে মহিলা হাসলেন, আমি ঘেঁটে গেলাম’! সাতসকালে ফেসবুক পোস্টে কী বললেন মীর

শেষ আপডেট: 14 October 2022 08:29

দ্য ওয়াল ব্যুরো: শববাহী গাড়ির সামনে বসে কেউ যদি আলতো হেসে আপনার দিকে তাকায়, তাহলে কী করা উচিত? তাঁকে কী পাল্টা হাসি ফিরিয়ে দেওয়া উচিত? নাকি চুপ থেকে এড়িয়ে যাওয়াই শ্রেয়? সাতসকালে ফেসবুকে (facebook) এমনই প্রশ্ন তুললেন মীর আফসার আলি (Mir Afsar Ali)।

কিন্তু হঠাৎ এমন প্রশ্নের কারণ কী? মীর তারও জবাব দিয়েছেন সেই পোস্টেই। সেখানে তিনি লিখেছেন, “আজ জিম থেকে ফেরার পথে এক অদ্ভুত ঘটনা ঘটলো। সিগন্যালে আমার গাড়ি দাঁড়িয়ে। পাশে এসে দাঁড়ালো এক শববাহী গাড়ি। গাড়িতে একটা সাদা কফিন। কফিনের ভিতর কেউ ছিল কিনা তাও জানি না। ড্রাইভারের পিছনে একটা সিট। সেই সিটে পীচ কালারের সালোয়ার পরা উস্কোখুস্কো চুলে এক ভদ্রমহিলা আমার দিকে তাকালেন। আমায় চিনতে পারলেন কিনা জানি না… স্মাইল করলেন।”

এইটুকু পড়ে অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে যে, প্রিয়জনের শবদেহ গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে যার শোকে পাথর হওয়ার কথা, তিনি কীভাবে সেইসময় হাসতে পারেন?

এরও জবাব দিয়েছেন মীর। তিনি আরও লেখেন যে, “এমন অবস্থায় কেউ আমার দিকে তাকিয়ে স্মাইল করলে আমিও স্মাইল করি। মানে সেটাই হয়ে থাকে। কিন্তু আজ আমি একটু ঘেঁটে গেলাম। হাসতে পারলাম না। সিগন্যাল ছাড়লো। গাড়িটা বেরিয়ে গেল। আমি আরও ঘেঁটে গেলাম। পুরো ঘটনাটা ঘটলো ১০ সেকেন্ডেরও কম সময়ে। গাড়িটা আপাদমস্তক শোকে ঘেরা বলেই কি আমি ঘেঁটে গেলাম? ওইটুকু সময়ের জন্য বুঝলাম সেই যাত্রীর মন ভাল নেই। আবার এটাও মনে হচ্ছে, হয়তো চরম শোকের মুহূর্তে তিনি আমায় দেখে কিঞ্চিৎ হলেও আনন্দ পেয়েছেন, তাঁর হয়তো ভালো লেগেছে, তিনি হয়তো স্বস্তি পেয়েছেন। তাই হয়তো স্মাইল করেছেন। সবই হয়তো।”

এরপরই তিনি প্রশ্ন তোলেন, ‘ওঁর হাসির বদলে আমারও কি পাল্টা হাসি ফিরিয়ে দেওয়া উচিত ছিল না? আসলে আমি ওইটুকু সময়ে বুঝতে পারিনি আমার কী করা উচিত… ওই মহিলাকে দেখে কি আমারও হাসা উচিত ছিল? সেটা কি ঠিক কাজ হত?

মীরের এই প্রশ্নের জবাবে অনেকেই সেই পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত ব্যক্ত করেছেন। একজন লিখেছেন, ‘মীরও মানুষ। তাঁরও ভুল হতে পারে। আর ঠিক-ভুল সবই আপেক্ষিক বিষয়। আপনার তখন যা ঠিক মনে হয়েছে, তাই করেছেন।’ আরও একজন লিখেছেন, ‘উনি তো মুহুর্তের জন্যেও উপশম পেয়েছিলেন। এটাও অনেক। সেটা ভেবেই ভাল থাকুন।’

মালবাজার যাচ্ছেন মমতা, মৃতদের পরিবারের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী


```