Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমন্তব্যের জবাব দিতে গিয়ে সহবত জ্ঞান হারালেন মীর! তরজা শুরু সোশ্যাল মিডিয়ায়

রেডিও মির্চির চাকরি ছেড়ে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন এবছর। 'গপ্পো মীরের ঠেক' নামের সেই চ্যানেলে নানারকম গল্প শোনান। দু'দিন আগে সেই চ্যানেলেরই সহকর্মী গোধূলি শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেন মীর।

কুমন্তব্যের জবাব দিতে গিয়ে সহবত জ্ঞান হারালেন মীর! তরজা শুরু সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 29 October 2023 15:42

দ্য ওয়াল ব্যুরো: হাস্যকৌতুক করতে এই বাংলায় তাঁর জুড়ি মেলা ভার! সিনেমা হোক বা নন ফিকশন শো, কিংবা কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠান, মীর আফসার আলি মানেই পেটে খিল ধরানো হাসি। বাংলা টেলিভিশন জগৎ কিংবা সিনেমার পর্দা, তাঁর মতো গুণী শিল্পী একজন তারকার সম্মান পেয়ে থাকেন। সেই মীরই কিনা সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্যের কড়া জবাব দিতে গিয়ে ভুলে বসলেন সহবত জ্ঞান। হ্যাঁ, সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে।

রেডিও মির্চির চাকরি ছেড়ে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন এবছর। 'গপ্পো মীরের ঠেক' নামের সেই চ্যানেলে নানারকম গল্প শোনান। দু'দিন আগে সেই চ্যানেলেরই সহকর্মী গোধূলি শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেন মীর। ক্যাপশনে লেখেন, “ঠেকের কাজ আবার শুরু হল…।” আসলে পুজোর পর আবার কাজ শুরু করেছেন তাঁরা, এটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। সেখানে মীরের অনেক অনুরাগীই কমেন্ট করেছিলেন। তবে এরমধ্যেই এক নেটিজন গোধূলিকে কটাক্ষ করে লেখেন, “মঞ্জুলিকা নাকি?”

ব্যস, এতেই ক্ষেপে ওঠেন মীর। সরাসরি ওই নেটিজেনকে ট্যাগ করে কৌতুকশিল্পী লেখেন, “হ্যাঁ। অবিকল তোর মায়ের মতো! ছ্যাবলামোতে তুই যে স্কুল থেকে ডিগ্রি পেয়েছিস, আমি বহুকাল ধরে সেই একই স্কুলের হেডমাস্টার রে…।” এখানেই না থেমে এরপর তিনি আরও লেখেন যে, "এবার তোর রিপ্লাইটাও লিখে দিচ্ছি: 'থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন! অনেকদিন ধরে তোমার কাছ থেকে রিপ্লাই পাবো, এই আশায় ছিলাম।' পেয়ে গেছিস। এবার হাল্কা হয়ে আয়।"

মীরের এই কমেন্টের ছত্রে ছত্রে তাঁর রাগের বহিঃপ্রকাশ হয়েছে। তবে মীরের এহেন মন্তব্য নিয়ে অনেকেই নিন্দায় সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, ওই ব্যক্তি গোধূলিকে উদ্দেশ্য করে যে মন্তব্যটি করেছেন, তা একজন নারীর পক্ষে খুবই অপমানজনক। তাঁর প্রতিবাদ অবশ্যই জরুরি। কিন্তু মীর তাঁকে সহবত পাঠ দিতে গিয়ে নিজেই যে আর এক নারীর অপমান করে বসলেন! তাহলে আর দু'জনের মধ্যে তফাৎ রইল কোথায়? এই নিয়ে পক্ষে-বিপক্ষে একাধিক মতামত দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে মীর এই বিষয়ে আর মুখ খোলেননি।


```