Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মীর অসুস্থ! ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল, কী হয়েছে নিজেই জানালেন

বৃহস্পতিবার মীরের একটি পোস্ট নেটিজেনদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, মীর কি অসুস্থ?

মীর অসুস্থ! ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল, কী হয়েছে নিজেই জানালেন

শেষ আপডেট: 5 January 2024 16:14

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় প্রায় সবসময়ই অ্যাক্টিভ মীর আফসার আলি। নিজের গতিবিধি সম্পর্কে কোনও না কোনও খবর দিয়েই থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। হাসির মোড়কে মোড়া মীরের পোস্ট সবসময়ই আনন্দ দেয় তাঁর ভক্তদের। বৃহস্পতিবার মীরের একটি পোস্ট নেটিজেনদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, মীর কি অসুস্থ?

রেডিও-তে সঞ্চালনা করে মানুষের মন জয় করেন মীর। নয়ের দশকে শুরু, তারপর থেকেই  রেডিওতে তাঁর গলা শোনার অপেক্ষায় বসে থাকতেন অনেকেই। পরে রেডিও মির্চির সঙ্গে যুক্ত হন মীর। দীর্ঘদিন সেখানেই যুক্ত ছিলেন তিনি। বর্তমানে রেডিও ছেড়ে নিজের ইউটিউব চ্যানেল নিয়েই কাজ করছেন অভিনেতা-সঞ্চালক মীর।

শুধু রেডিও নয়, টিভির পর্দাতেও রীতিমতো জনপ্রিয় মীর। তাঁর শো 'মীরাক্কেল' বাংলার ঘরে ঘরে প্রশংসা কুড়িয়েছে। মীরের গানের গলাও পছন্দ অনেকেরই। এহেন বহুমুখী প্রতিভার শরীর খারাপের কথা যে তাঁর ভক্তদের উদ্বিগ্ন করবে, তা বলা বাহুল্য।

সোশ্যাল মিডিয়ায় মীরের যে পোস্টটি ঘিরে শোরগোল পড়ে গেছে, সেটিতে তিনি একটি ওষুধের পাতার ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, ওষুধের নাম 'Polvolt'! এই ওষুধের নাম নিয়েই মজা করেছেন মীর। সেইসঙ্গে নিজের সমস্যার কথাও জানিয়েছেন। মীরের কথায়, 'দীর্ঘদিন লোয়ার ব্যাক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলী-কে তাঁর চিকিৎসক এই ওষুধটি প্রেস্ক্রাইব করবার সময় একটু সেনসিটিভ হলে খুব খুশি হতাম।'

তাঁর সংযোজন, 'যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ POLVOLT খেতে বলে??! খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!' 

কথা নিয়ে খেলা করা মীরের পুরনো স্বভাব। রেডিও হোক বা টিভির পর্দায়-- সবসময়ই এমন খেলা দেখান তিনি। এবার নিজের অসুস্থতার কথাও মজার ছলেই জানালেন মীর।


```