Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মীর ক্ষমা চাইলেন নন্দর কাছে! মাঝরাতে হঠাৎ কী হল

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে বারাসত বইমেলায় ছিল গানের অনুষ্ঠান। সব শেষ করে যখন বাড়ি ফিরেছেন, তখন ঘড়ির কাঁটা বারোটার ঘর পেরিয়ে গেছে। আর তাতেই মনে জমেছে একরাশ কষ্ট। শেষ অবধি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের গাড়ির চালক, 'ব্যান্ডেজ'-এর স

মীর ক্ষমা চাইলেন নন্দর কাছে! মাঝরাতে হঠাৎ কী হল

শেষ আপডেট: 23 January 2023 07:21

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে বারাসত বইমেলায় ছিল গানের অনুষ্ঠান। সব শেষ করে যখন বাড়ি ফিরেছেন, তখন ঘড়ির কাঁটা বারোটার ঘর পেরিয়ে গেছে। আর তাতেই মনে জমেছে একরাশ কষ্ট। শেষ অবধি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের গাড়ির চালক, 'ব্যান্ডেজ'-এর সাপোর্ট স্টাফ নন্দ-র কাছে ক্ষমা (apology) চাইলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)।

কিন্তু অনুষ্ঠান থেকে ফিরতে তো হামেশাই দেরি হয় শিল্পীদের। কখনও রাত পেরিয়ে ভোর হয়ে যায়। তাহলে রবিবারের রাতটা সেসব থেকে আলাদা কেন?

সোমবার, ২৩ জানুয়ারি জন্মদিন মীরের মেয়ে মুসকানের। কিন্তু মেয়ের জন্মদিনেও ১২টার আগে বাড়ি ফিরতে পারেননি শিল্পী। আবার এইদিনেই মীরের সহকর্মী নন্দ'র মেয়েরও জন্মদিন। স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে পারেননি তিনিও। এই স্পেশ্যাল দিনে ঠিক সময়ে বাড়ি ফিরতে না পারার জন্য নন্দ'র কাছে ক্ষমা চান মীর।

নন্দর মেয়ে স্নিগ্ধার উদ্দেশ্যে মীর বলেন, "শুভ জন্মদিন স্নিগ্ধা। আজ আমাদের কাজের জন্য তোমার বাবার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। সেইজন্য আমি ক্ষমা চাইছি।"

মীর বলেন, "নন্দদা আমাদের সঙ্গে বহু জায়গায় ঘুরেছেন, কিন্তু আজকে আমাদের জন্য ওঁর দেরি হয়ে গেল। আমরা সবাই বাড়ি পৌঁছে গেলাম। কিন্তু তিনি এখনও পৌঁছননি। আর একটা কথা, এখানে শিল্পী মীর বা সারথি নন্দ আমাদের পরিচয় নয়। আমাদের দু'জনের এখন একটাই পরিচয়, আমরা বাবা।"

এমন ভাগ্য ক’জনের হয়! জ্যাকলিনের সঙ্গে ডেট চলছে, ওদিকে নোরা দশ বার ফোন করছেন


```