Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাকুম্ভে সস্ত্রীক মডেল-অভিনেতা মিলিন্দ, সঙ্গমে ডুব দিয়ে প্রার্থনা মৃতদের পরিবারের জন্য

মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে মঙ্গলবার গভীর রাতে মহাকুম্ভে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়, আহত হন বহু পুণ্যার্থী।

মহাকুম্ভে সস্ত্রীক মডেল-অভিনেতা মিলিন্দ, সঙ্গমে ডুব দিয়ে প্রার্থনা মৃতদের পরিবারের জন্য

ফাইল চিত্র

শেষ আপডেট: 30 January 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে মঙ্গলবার গভীর রাতে মহাকুম্ভে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়, আহত হন বহু পুণ্যার্থী। তবে বুধবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পূণ্যতিথি উপলক্ষে ভোর থেকেই ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য ভিড় জমান সাধুসন্ত, সাধারণ মানুষ ও সেলেব্রিটিরা। তাঁদের মধ্যেই ছিলেন জনপ্রিয় মডেল-অভিনেতা মিলিন্দ সোমান (Milind Soman) এবং তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার।  

স্ত্রী অঙ্কিতাকে সঙ্গে নিয়ে বুধবার ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান সারেন মিলিন্দ। পরনে হলুদ ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা এবং কপালে হলুদ তিলক কেটে মিলিন্দ এই আধ্যাত্মিক পর্বে অংশ নেন। তবে গত রাতের মর্মান্তিক দুর্ঘটনায় তিনি শোকাহত। 

প্রয়াগরাজ থেকে শেয়ার করা একাধিক ছবির সঙ্গে তিনি লেখেন, 'মহাকুম্ভে পূণ্যস্নান করে মন শান্ত হয়েছে, কিন্তু গত রাতের ঘটনাটি হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং তাঁদের জন্য প্রার্থনা করছি। হর হর গঙ্গে! হর হর মহাদেব!'  

মহাকুম্ভে এসে নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, 'এই অসীমের সামনে আমাদের অস্তিত্ব ক্ষণস্থায়ী এবং তুচ্ছ। তাই জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান।'  মডেল অভিনেতার সোমানের মহাকুম্ভ স্নানের ছবি দেখে নেটপাড়ায় তুমুল শোরগোল। ৫৮ বছর বয়সেও তাঁর যৌবন অবাক দৃষ্টিতে দেখছেন অনুরাগীরা। চুল-দাঁড়িতে পাক ধরলেও ফিটনেসে বার্ধক্যের ছাপ নেই, যা নিয়ে মুগ্ধ নেটিজেনরা। স্বাভাবিকভাবেই তাঁর শেয়ার করা ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।  


```