Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কর্মহীন বিপাশা! পুরনো কাসুন্দি ঘেঁটে মিকা বললেন, ‘ভগবান সবই দেখেছে’

মিকা ঠিক করেছিলেন একটি ছবি বানাবেন। প্রযোজক তিনি। বাজেট ছিল ৪ কোটি। বলিউড ছবির তুলনায় নেহাতই কম। তবু ইচ্ছে ছিল তাঁর। বিপাশার স্বামী অভিনেতা করণ সিং গ্রোভারকে বেশ পছন্দ ছিল মিকার।

কর্মহীন বিপাশা! পুরনো কাসুন্দি ঘেঁটে মিকা বললেন, ‘ভগবান সবই দেখেছে’

কেন এত রাগ মিকার?

শেষ আপডেট: 2 March 2025 20:31

দ্য ওয়াল ব্যুরো: বেশ অনেক দিন হল শো-বিজে দেখা যাচ্ছে না বিপাশা বসুকে। মেয়ে দেবীর সঙ্গেই এখন সময় কাটান তিনি। বলিউড থেকে কেন হারিয়ে যাচ্ছেন একদা সেনসেশন বিপাশা বসু। গায়ক মিকা মনে করছেন সবটা বিপাশার কর্মফল। টেনে এনেছেন পুরনো ঘটনাও। কী ঘটেছিল? 

মিকা ঠিক করেছিলেন একটি ছবি বানাবেন। প্রযোজক তিনি। বাজেট ছিল ৪ কোটি। বলিউড ছবির তুলনায় নেহাতই কম। তবু ইচ্ছে ছিল তাঁর। বিপাশার স্বামী অভিনেতা করণ সিং গ্রোভারকে বেশ পছন্দ ছিল মিকার। ঠিক করেন তাঁর ছবিতে নায়ক হবেন করণই। নায়িকার চরিত্রে ভাবা হয় অন্য এক সুন্দরীকে। 

কিন্তু বিপাশা নাছোড়বান্দা। করণের বিপরীতে অভিনয় করতে চান তিনি। মিকা রাজিও হন। বিপাশা আসতেই ছবির বাজেট বেড়ে হয় ১৪ কোটি। তাতেও রাজি হয়ে যান মিকা। ঠিক হয় লণ্ডনে শুটিং হবে। 

মিকার কথায়, "অ্যালোন ছবির পরিচালক ভূষণ প্যাটেলের এই ছবি পরিচালনা করার কথা ছিল। তবে লন্ডনে গিয়েই বিপাশা করণের বায়নাক্কা বাড়তেই থাকে। রোজ রোজ নতুন নতুন দাবী নিয়ে হাজির হতে থাকে। চুমুর দৃশ্য ছিল ছবিতে। চুমু খাবেন না ওরা। দম্পতি বলে একটি ঘর দেওয়া হয়। তাতেও ছিল আপত্তি।" 

এখানেই শেষ নয়, ডাবিংয়ের সময়েও নাকি বিপাশা ও করণকে নিয়ে বেজায় সমস্যায় পড়েন মিকা। তাঁর কথায়, "নয় বর অথবা বউ, সব সময়েই শুনে যাচ্ছিলাম গলা খারাপ। যখন কর্মহীন অভিনেত্রীরা ভাগ্যকে দোষ দিচ্ছে আমি বলব নিজেদের ব্যবহারের উপর নজর দিতে। ধর্মের মতো বড় প্রযোজনা সংস্থায় অল্প চরিত্রে অভিনয় করতে পেরেই এরা বর্তে যায়। আর এরাই আমার ছোট প্রযোজকদের ন্যুনতম সম্মানটুকু দেওয়ার প্রয়োজন বোধ করে না।" 

এখনও পর্যন্ত মিকার এই মন্তব্যের পাল্টা কিছু বলেননি বিপাশা। সত্যিই কি নিজেকে 'অপরাধী'  মনে করেছে এই বাঙালি কন্যে? উত্তর যদিও অজানা। 


```