Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্যাকসনের জ্যাকেট ২.৫ কোটি টাকায় বিক্রি হল, মৃত্যুর ১৪ বছর পরেও সিংহাসন টলেনি পপ কিংয়ের

লন্ডনের একটি সংস্থার তরফে সম্প্রতি এই নিলাম ডাকা হয়েছিল। শুধুমাত্র মাইকেল জ্যাকসনই নন, বিশ্বের তাবড় সঙ্গীতশিল্পীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসই বিপুল দামে বিক্রি করা হয়েছে সেখানে।

জ্যাকসনের জ্যাকেট ২.৫ কোটি টাকায় বিক্রি হল, মৃত্যুর ১৪ বছর পরেও সিংহাসন টলেনি পপ কিংয়ের

শেষ আপডেট: 14 November 2023 12:03

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর ১৪ বছর পরেও সিংহাসন টলেনি তাঁর। পপ কিং বললেই আজও মাইকেল জ্যাকসনের নামই মাথায় আসে সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের। বরং অপ্রত্যাশিত, আচমকা মৃত্যুই যেন আরও 'দামি' করে দিয়েছে তাঁকে। ১৯৮৪ সালে পেপসির একটি বিজ্ঞাপনে জ্যাকসনের পরা জ্যাকেট সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। ৪০ বছর আগেকার চামড়ার সেই সাদা কালো জ্যাকেটটি বিক্রি হয়েছে ৩ লক্ষ ৬ হাজার মার্কিন ডলারে, ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ৫০ লক্ষ টাকার সমান। 

লন্ডনের একটি সংস্থার তরফে সম্প্রতি এই নিলাম ডাকা হয়েছিল। শুধুমাত্র মাইকেল জ্যাকসনই নন, বিশ্বের তাবড় সঙ্গীতশিল্পীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসই বিপুল দামে বিক্রি করা হয়েছে সেখানে। যেমন প্রয়াত সঙ্গীতশিল্পী অ্যামি ওয়াইনহাউসের একটি চুলের ক্লিপ, জর্জ মাইকেলের জ্যাকেট, ডেভিড বোয়ি এবং এলভিস প্রেসলির বিভিন্ন জিনিস সহ মোট ২০০ রকমের সামগ্রী। এগুলির মধ্যে এসিডিসি-র অ্যাগনাস ইয়াংয়ের একটি গিবসন গিটার এবং বিটলসের ইয়েলো সাবমেরিনের একটি জুকবক্স ছাড়া বাকি সবই বিক্রি হয়ে গেছে। 

১৯৮৪ সালে জ্যাকসন পেপসির যে বিজ্ঞাপনের শ্যুটে জ্যাকেটটি পরেছিলেন, সেটি একটি অদ্ভুত কারণে কুখ্যাত ছিল। ওই শ্যুটের সময় জ্যাকসনের চুলে আগুন লেগে গিয়েছিল, তাঁর শরীরের একাধিক জায়গা মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। যদিও আগুন লাগার সময় তিনি জ্যাকেটটি পরে ছিলেন না। মাইকেল পরে জানিয়েছিলেন, ওই সময় ক্ষত সারাতে এবং ব্যথার উপশমে তাঁকে এত পেইনকিলার খেতে হয়েছিল যার ফলে পরে তিনি ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। 

'দিস ইজ ইট' নামক কনসার্ট সিরিজের প্রস্তুতির সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মাইকেল জ্যাকসন। ২০০৯ সালের ২৫ জুন পপ তারকার আকস্মিক মৃত্যু সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। পরে জানা গিয়েছিল, প্রোপোফোল এবং বেনজোডিয়াজেপাইন নামক দুটি ওষুধের প্রতি তীব্র আসক্তিই তাঁর মৃত্যুর কারণ ছিল। 


```