
শেষ আপডেট: 14 August 2018 09:12
প্রিয় বান্ধবীর অসুস্থতার খবর পেয়েই নিউ ইয়র্কে ছুটে গিয়েছিলেন সুজান, গায়ত্রী এবং হৃত্বিক। বন্ধুর মনে সাহস যোগানোর পাশপাশি জমিয়ে সেলিব্রেট করেছেন ফ্রেন্ডশিপ ডেও। পোজ দিয়ে ছবি তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় সেগুলো শেয়ারও করেছেন সোনালি। তাঁদের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার জন্য ক্যামেরার পিছনে থাকা হৃত্বিককেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল এই ছবি। ছবিতে ন্যাড়া মাথার সোনালিকে দেখে অবশ্য অনেকেই বাঁকা চোখে তাকিয়েছিলেন। কিন্তু তাতে দুঃখ পাননি অভিনেত্রী। বরং জানিয়েছিলেন, "ন্যাড়া হওয়াও এক ধরণের সৌন্দর্য। আর আমি এখন জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করি।"
https://www.instagram.com/p/Bma8jUwgaTV/?utm_source=ig_share_sheet&igshid=o8m9nu109vub
কিন্তু এ ছবি তো শেয়ার করেছিলেন সোনালি নিজেই। তবে সুজান আর গায়ত্রী কী কী ছবি তুলেছেন প্রিয় বান্ধবীর সঙ্গে সেটা জানার উৎসাহ ছিল ভক্তদের মধ্যে। এ বার সেই রহস্যেরও সমাধান হলো। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোনালির সঙ্গে তোলা বেশ কিছু ছবি শেয়ার করলেন সুজান খান। ক্যানসারে আক্রান্ত বান্ধবী। তাও অটুট রয়েছ হাসি। আর সোনালিকে এ ভাবে দেখে খানিকটা ইমোশনাল হয়ে পড়লেন ঘনিষ্ঠ বান্ধবী সুজান। তিনি লিখেছেন, "আমি নিশ্চিত ভাবে জানি আমাদের জীবন জোয়ারে যতই উত্তাল ঢেউ উঠুক না কেন, আমরা ঠিক একে অন্যকে নিয়ে নিরাপদ ভাবে তীরে পৌঁছে যাবো। আমি জানি চারপাশে এখন অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা রয়েছে। কিন্তু আমি এটাও জানি ভবিষ্যৎটা খুবই সুন্দর হবে আমাদের।"