Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুরু হচ্ছে মেট গালা, শাহরুখ ছাড়াও কে কে ডেবিউ করছেন এবার? অনুষ্ঠানই বা দেখবেন কোথায়

৫ মে অর্থাৎ আজ নিউইয়র্কে বসছে আসর। ভারতীয় সময়, ৬ মে রাত সাড়ে ৩টের সময় অনুষ্ঠানটি শুরু হবে।

শুরু হচ্ছে মেট গালা, শাহরুখ ছাড়াও কে কে ডেবিউ করছেন এবার? অনুষ্ঠানই বা দেখবেন কোথায়

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 May 2025 16:03

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই নিউইয়র্ক সিটিতে শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে বড় ফ্যাশন শো মেট গালা ২০২৫ (Met Gala 2025)। রেড কার্পেটে কে কেমন সেজে এলেন, কার স্টাইল স্টেটমেন্ট সবচেয়ে নজরকাড়া, সেদিকে তাকিয়ে সকলে। এবার বলিউড থেকে গালা ডেবিউ করছেন কিং খান। পরবেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক। সেনিয়ে তুঙ্গে উন্মাদনা এদেশে। কোথায়, কথন দেখবেন এই শো?  

৫ মে অর্থাৎ আজ নিউইয়র্কে বসছে আসর। ভারতীয় সময়, ৬ মে রাত সাড়ে ৩টের সময় অনুষ্ঠানটি শুরু হবে। মেট গালার অফিশিয়াল লাইভস্ট্রিম ও ভগ (Vogue)-এর ডিজিটাল প্ল্যাটফর্ম (ইউটিউবও)-এ দেখা যাবে। এই নিয়ে পঞ্চমবার লাইভস্ট্রিমের ব্যবস্থা করছে ভগ।

এবার লাইভস্ট্রিম হোস্ট করবেন অভিনেত্রী-প্রযোজক লা লা অ্যান্টনি, কমেডিয়ান ইগো নওদিম এবং গায়িকা-অভিনেত্রী তেয়ানা টেইলর। ভারতের দর্শকরা ৬ মে, মঙ্গলবার রাত সাড়ে ৩টের সময় ভগ-এর ইউটিউব চ্যানেলে গোটা অনুষ্ঠান দেখতে পাবেন।

জানা গেছে, মেট গালা ২০২৫-এর এবারের থিম— 'সুপারফাইন- টেইলরিং ব্ল্যাক স্টাইল।' থিমটি নেওয়া হয়েছে লেখিকা মনিকা এল মিলারের লেখান 'স্লেভস টু ফ্যাশন' বই থেকে।

এদিকে, প্রথমবার মেট গালায় (Met Gala)-র রেড কার্পেটে দেখা যাবে বলিউড বাদশাকে। তিনি এর জন্য ইতিমধ্যেই নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন। তাঁর সঙ্গে এই ফ্যাশন শো-তে ডেবিউ করবেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা, জেন জি-র হার্ট থ্রব দিলজিৎ দোসাঞ্জ। এছাড়াও প্রথমবার রেড কার্পেটে হাঁটবেন কিয়ারা আডবানী। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তিনিও পৌঁছে গিয়েছেন আমেরিকায়। থাকছেন পিগি চপস-সহ অন্যান্যরা।

কে কোন ডিজাইনারের পোশাক পরেন, কার লুক হয় সবচেয়ে নজরকাড়া, এখন সেদিকেই তাকিয়ে সকলে। 


```