Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অক্টোবরেই হয়েছে নীনা-ভিভের নাতনি, ছবি পোস্ট করলেন মেয়ে মাসাবা, নাম রাখলেন 'মাতারা'

ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা এবং তাঁর স্বামী অভিনেতা সত্যদীপ মিশ্র তাঁদের কন্যার নাম রেখেছেন 'মাতারা'। অর্থাৎ নীনা ও ভিভের নাতনির নাম রাখলেন মাতারা।

অক্টোবরেই হয়েছে নীনা-ভিভের নাতনি, ছবি পোস্ট করলেন মেয়ে মাসাবা, নাম রাখলেন 'মাতারা'

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 January 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: ৮০’র দশকে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস ও বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার সম্পর্ক ছিল সবার আলোচনায় বিষয়। তাঁদের প্রেমের গল্প শুরু হয়েছিল সেই সময়, যখন ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরে এসেছিল। মুম্বইতে এক পার্টিতে প্রথম দেখা হয় তাঁদের এবং এর পরপরই প্রেমে পড়েন একে অপরের। 

এদিকে, কিছুদিন পর নীনা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে, এই সময়ে ভিভিয়ান রিচার্ডস বিবাহিত ছিলেন এবং তাঁর দু'টি সন্তানও ছিল। এমনকি নীনার সঙ্গে সম্পর্ক থাকার পরেও তিনি তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। পরে, নীনার গর্ভে জন্ম নেয় তাঁদের সন্তান মাসাবা। সিঙ্গল মাদার হিসেবে মাসাবাকে বড় করেন নীনা। 

ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা এবং তাঁর স্বামী অভিনেতা সত্যদীপ মিশ্র তাঁদের কন্যার নাম রেখেছেন 'মাতারা'। অর্থাৎ নীনা ও ভিভের নাতনির নাম রাখলেন মাতারা। সোমবার মাসাবা ইনস্টাগ্রামে এই নাম সবার সঙ্গে শেয়ার করে নিলেন। একটি ছবি শেয়ার করে জানালেন মেয়ের নাম। 

সেই সঙ্গে নামের অর্থও খোলসা করেছেন দম্পতি। ছবিটি শেয়ার করে মাসাবা লিখেছেন, '৩ মাস আমার মাতারার সঙ্গে (টিউলিপ ইমোজি)। এই নামটি ৯টি হিন্দু দেবীর দিভ্য নারী শক্তির প্রতীক, যা তাঁদের শক্তি এবং জ্ঞানকে উদযাপন করে। এছাড়া, আমাদের চোখের তারা।'

অক্টোবর মাসে মাসাবা ও সত্যদীপ একসঙ্গে তাঁদের মেয়ে আসার কথা ঘোষণা করেছিলেন। ইনস্টাগ্রামে তাঁরা একটি পোস্টে তাঁদের মেয়ের পায়ের ছবি শেয়ার করেন। ওই পোস্টে একটি সাদা পদ্ম এবং নীল পটভূমির সামনে একটি চাঁদ ছিল, যেখানে লেখা ছিল 'আমাদের বিশেষ ছোট মেয়ে এসেছে একটি বিশেষ দিনে। ১১.১০.২০২৪। মাসাবা এবং সত্যদীপ।'


```