Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামী নয়, নিজের পদবী ছেলেকে দিলেন মানসী, জানালেন নেপথ্যের কারণও 

ম্যাকাউ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল আমিরকে। সেখানেই গৌরীকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি।

স্বামী নয়, নিজের পদবী ছেলেকে দিলেন মানসী, জানালেন নেপথ্যের কারণও 

ছেলের সঙ্গে মানসী

শেষ আপডেট: 13 April 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী মানসী সিনহা। কন্যাসন্তানের পর কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন অধ্যায়। 

মানসীর স্বামীর নাম অভিজিৎ ঘোষ। তিনি ফিল্মি দুনিয়ার মানুষ নন। ছেলে অধ্যায়ের নামের সঙ্গে এই ঘোষ পদবী জুড়ে দেননি মানসী। বরং ছেলের নাম রেখেছেন অধ্যায় সেনগুপ্ত। ডাকনাম গোল্লা। কেন মায়ের পদবীতেই ছেলের পরিচয় করাতে চান মানসী? তাঁকে প্রশ্ন করতেই মানসীর উত্তর, "আমার মেয়ে তো ওর বাবার পদবী পেয়েছে। ওর পদবী ঘোষ। আমি চাই আমার পদবীটাও থেকে যাক। তাই চেয়েছিলাম আমার ছেলে যাতে আমার পদবী পায়।" 

গত শনিবার ছেলের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করেন মানসী। লেখেন, "এই মানুষটির সঙ্গে আলাপ করুন। আমি এর প্রেমে পড়েছি। আমার জীবনের শেষ প্রেম।" 

গত বছর ডিসেম্বরেই মানসী জানান, মা হতে চলেছেন তিনি, আবারও। হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। যদিও এই গোটা জার্নিটা বেশ ভালভাবেই উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। শুটিংয়ও করেছেন। দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। নানা সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক বিশেষ ভাল নয়। 

এও যোগ করেছিলেন,  একসময় তাঁদের সম্পর্কের অবনতি হলেও সন্তানদের কথা ভেবে সেই দূরত্ব মিটিয়ে নিয়েছেন তাঁরা। স্বামীর ক্যামেরার সামনে না আসার কারণ হিসেবে জানিয়েছিলেন, তাঁর স্বামী ভীষণ লাজুক। সেই কারণেই ক্যামেরার সামনে আসতে চান না তিনি।

" />


```