Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই প্রথম ছেলের ছবি সামনে আনলেন মানসী! সবাই বলছেন, ‘কী মিষ্টি’

দু'টি ছবি শেয়ার করেছেন মানসী। প্রথম ছবিটিতে রয়েছে তাঁর দুই সন্তান। ছোট্ট ভাইকে আদরে ভরিয়ে দিচ্ছে দিদি। পরের ছবিটিতে ছেলেকে আদর করছেন মানসী নিজেই। মাথায় নজর টিকা। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে।

এই প্রথম ছেলের ছবি সামনে আনলেন মানসী! সবাই বলছেন, ‘কী মিষ্টি’

Manosi Sengupta

শেষ আপডেট: 5 April 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। আলাদাও ছিলেন বেশ কিছু দিন। তবে ঝামেলা মিটিয়ে গত মাসেই মা হয়েছেন মানসী সেনগুপ্ত। জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন, সে খবর জানিয়েছিলেন নিজেই এক পোস্টের মাধ্যমে। যদিও সে সময় ছেলের ছবি সামনে আনেননি মানসী। অবশেষে করলেন শেয়ার। যা দেখে নেটিজেনদের একটা বক্তব্য, 'কী মিষ্টি'। 

দু'টি ছবি শেয়ার করেছেন মানসী। প্রথম ছবিটিতে রয়েছে তাঁর দুই সন্তান। ছোট্ট ভাইকে আদরে ভরিয়ে দিচ্ছে দিদি। পরের ছবিটিতে ছেলেকে আদর করছেন মানসী নিজেই। মাথায় নজর টিকা। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। একবাক্যে বলছেন, "আরও ছবি চাই"। 

গত বছর ডিসেম্বরেই মানসী জানান, মা হতে চলেছেন তিনি, আবারও। হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। যদিও এই গোটা জার্নিটা বেশ ভালভাবেই উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। শুটিংয়ও করেছেন। দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। নানা সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক বিশেষ ভাল নয়। 

এও যোগ করেছিলেন,  একসময় তাঁদের সম্পর্কের অবনতি হলেও সন্তানদের কথা ভেবে সেই দূরত্ব মিটিয়ে নিয়েছেন তাঁরা। স্বামীর ক্যামেরার সামনে না আসার কারণ হিসেবে জানিয়েছিলেন, তাঁর স্বামী ভীষণ লাজুক। সেই কারণেই ক্যামেরার সামনে আসতে চান না তিনি।


```