Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নির্ধারিত দিনেই দ্বিতীয়বার মা হলেন মানসী, ছেলে হল না মেয়ে? 

গত বছর ডিসেম্বরেই মানসী জানান, মা হতে চলেছেন তিনি, আবারও। হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।

নির্ধারিত দিনেই দ্বিতীয়বার মা হলেন মানসী, ছেলে হল না মেয়ে? 

মানসী সেনগুপ্ত

শেষ আপডেট: 19 March 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার মা হলেন মানসী সেনগুপ্ত। বুধবার সকালেই মাতৃত্বের সুখবর শেয়ার করে নিলেন তিনি। পুত্রসন্তান হয়েছে তাঁর। এর আগে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। এ দিন একজোড়া খুদে পায়ের ছবি শেয়ার করে মানসী লেখেন, 'ছেলে হয়েছে'। এর পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছে তাঁর নিউজ ফিড। 

গত বছর ডিসেম্বরেই মানসী জানান, মা হতে চলেছেন তিনি, আবারও। হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। যদিও এই গোটা জার্নিটা বেশ ভালভাবেই উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। শুটিংয়ও করেছেন। সোমবার আচমকাই শরীরটা একটু খারাপ হয় তাঁর। হাসপাতালে ভর্তি হন তিনি। এর ঠিক দিন দুয়েক পর পুত্রসন্তানের জন্ম দিলেন তিনি। মা ও সন্তান দু'জনেই সুস্থ আছেন। 

দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। নিজেই জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক বিশেষ ভাল নয়। প্রশ্ন উঠেছিল সন্তানের বাবার পরিচয় নিয়েও। যদিও মানসী জানিয়েছিলেন, একসময় তাঁদের সম্পর্কের অবনতি হলেও সন্তানদের কথা ভেবে সেই দূরত্ব মিটিয়ে নিয়েছেন তাঁরা। স্বামীর ক্যামেরার সামনে না আসার কারণ হিসেবে জানিয়েছিলেন, তাঁর স্বামী ভীষণ লাজুক। সেই কারণেই ক্যামেরার সামনে আসতে চান না তিনি।  


```