Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

‘আদিপুরুষ’ বিতর্কে ক্ষমা চাইলেন লেখক মনোজ মুনতাশির!

দ্য ওয়াল ব্যুরো: ‘আদিপুরুষ’ (Adipurush) বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন চিত্রনাট্য এবং সংলাপ লেখক মনোজ মুনতাশির (Manoj Muntashir)। ছবির সংলাপগুলি খুবই নিম্নরুচির এবং এর ফলে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ তুলেছিলেন নেটিজেনদের একা

‘আদিপুরুষ’ বিতর্কে ক্ষমা চাইলেন লেখক মনোজ মুনতাশির!

শেষ আপডেট: 8 July 2023 06:59

দ্য ওয়াল ব্যুরো: ‘আদিপুরুষ’ (Adipurush) বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন চিত্রনাট্য এবং সংলাপ লেখক মনোজ মুনতাশির (Manoj Muntashir)। ছবির সংলাপগুলি খুবই নিম্নরুচির এবং এর ফলে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ তুলেছিলেন নেটিজেনদের একাংশ। ছবি মুক্তির পর থেকে এই সংলাপ নিয়েই সবথেকে বেশি বিতর্ক দানা বেঁধেছিল। শেষে মুক্তির কয়েকদিনের মধ্যেই সেই বিতর্কিত সংলাপগুলি বদলে দেওয়া হয়।

সেইসময় সংলাপ নিয়ে নিজের অবস্থানেই অনড় ছিলেন লেখক। তবে এবার সংলাপ বিতর্কে ক্ষমা চাইলেন তিনি। বললেন, “আদিপুরুষের সংলাপ যে মানুষের ভাবাবেগে আঘাত করেছে, তা আমি বুঝতে পেরেছি। তাই হাতজোড় করে সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। প্রার্থনা করি, প্রভু বজরংবলী আমাদের একতা বজায় রাখবে এবং সনাতন ধর্মের পবিত্রতা বজায় রাখার শক্তি জোগাবে।”

https://twitter.com/manojmuntashir/status/1677504640009781250?s=20

এদিকে ক্ষমা চাওয়ার পরেও নেটিজেনদের তোপের মুখে পড়েছেন মনোজ মুনতাশির। একজন লিখেছেন, ‘আমি ক্ষমা চাইতে অনেক দেরি করে ফেলেছেন।’ আর একজন ব্যঙ্গের সুরে বলেন, ‘আপনি একটু তাড়াতাড়ি ক্ষমা চেয়ে ফেলেছেন সাহেব।’ উল্লেখ্য, ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছে। ছবির সংলাপ থেকে ভিএফএক্স, এমনকী রাম, সীতা কিংবা রাবণের মেকআপ নিয়েও সমালোচনা চলেছে। প্রথম তিনদিন পর থেকেই ধীরে ধীরে বক্স অফিসে ডুবতে থাকে রামায়ণের আধারে তৈরি এই ছবি।

'কোরান নিয়ে এমন তথ্যচিত্র বানিয়ে দেখান তো!', আদিপুরুষ বিতর্কে মন্তব্য এলাহাবাদ হাইকোর্টের


```