Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভাল আছেন 'বাঞ্ছারাম', বাড়ি ফিরলেন আজই, পিতৃপক্ষেই সুখবর সাজানো বাগানে

২০ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বুকে ব্যথার ফলে তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

ভাল আছেন 'বাঞ্ছারাম', বাড়ি ফিরলেন আজই, পিতৃপক্ষেই সুখবর সাজানো বাগানে

শেষ আপডেট: 29 September 2024 16:18

দ্য ওয়াল ব্যুরো: ভাল আছেন বাঞ্ছারাম। বাড়ি ফিরছেন পুজোর আগেই। এমনই শোনা গিয়েছিল শনিবার। কথা মতো রবিবার বাড়ি ফিরলেন কিংবদন্তী নাট্যকার। কোনও সাপোর্ট ছাড়াই বর্তমানে বাড়িতে রয়েছেন তিনি। জানালেন ভাই অমর মিত্র।

২০ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বুকে ব্যথার ফলে তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অমরবাবুর তরফে জানা যায়, মনোজ মিত্রকে ভেন্টিলেশনে রাখা হয়নি। তিনি রয়েছেন আইসিইউ-তে। 

ক্যালকাটা হার্ট ক্লিনিক ও হসপিটালের তরফে এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বলা হয়, বেশ কিছুদিন ধরেই হার্টের অসুখে ভুগছেন। তার সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনির সমস্যা, ডিমেনশিয়া রয়েছে। অনেক আগেই বাইপাস সার্জারি, পেসমেকার ইত্যাদি বসানো হয়েছে।

প্রায় ১০ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার ফিরলেন বাড়ি। অমরবাবু জানিয়েছেন, 'বর্তমানে ভাল আছেন। তাই চিকিৎসকরা ছেড়ে দিয়েছেন। কোনও সাপোর্ট ছাড়াই বাড়িতে আনা হয়েছে। সমস্ত ব্যবস্থা বাড়িতেই রয়েছে। প্রয়োজন হলে চিকিৎসকদের পরামর্শ মতো ব্যবস্থা করা হবে।'

কিংবদন্তী শিল্পীর ভাই আরও জানান, 'কখনও ঠিক কথা বলছেন। কখনও ভুল। আসলে নানা রকম শারীরিক সমস্যা রয়েছে তাঁর। তাই ভাল বলতে, সেই সব নিয়েই রয়েছেন। তবে আগের চেয়ে অনেক ভাল আছেন।'

গত সোমবার শিল্পীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন অমরবাবু। তিনি সকলকে প্রথমবার জানান, ভাল আছেন প্রিয় বাঞ্ছারাম।


```